অন্যকলাম
প্রতিদান চড়!বেচারা ম্যানুয়েল নয়ার! শালকে জিরো ফোরকে জার্মান কাপ জেতানোর প্রতিদান হিসেবে পেলেন কিনা সমর্থকের চড়! ঘটনাটা ঘটেছে কাপ জয়ের উৎসবে। আনন্দ শোভাযাত্রায় নয়ারও তাঁর আর সব সতীর্থের মতো সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। হঠাৎ করেই গালে এসে পড়ল একটা চড়। কিছুদিন ধরেই নয়ারের শৈশবের ক্লাব শালকে ছেড়ে বায়ার্ন মিউনিখে চলে যাওয়ার কথা চলছে। ওই সমর্থক নয়ারের চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না বলেই এমনটা করেছেন বলে অনেকের ধারণা। তা যে কারণেই হোক, নয়ার বলেছেন এতে তাঁর কিছু যায়-আসে না! ওয়েবসাইট।কুকুরসঙ্গীখেলোয়াড়েরা মধ্যমণি হয়ে থাকেন, চারদিকে থাকে সমর্থকের ভিড়। কখনো কখনো সঙ্গে থাকে খেলোয়াড়দের স্ত্রী-সন্তানও। কাল ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়নস লিগে উত্তরণের আনন্দ শোভাযাত্রায় দেখা গেছে অন্য রকম এক অতিথিকেও! লাকি নামের একটি কুকুরও ঘুরেছে খেলোয়াড়দের সঙ্গে। কুকুরটি ম্যান সিটির ইতালিয়ান স্ট্রাইকার বালোতেল্লির। পোষা কুকুরটিকে বালোতেল্লির এমনই পছন্দ, এই আনন্দের শরিক করেছেন এটিকেও। ক্লাব কর্তৃপক্ষ প্রথমে বিরক্ত হলেও নাছোড় বালোতেল্লির আবদার মেনে নিতে বাধ্য হয়েছেন। ওয়েবসাইট। গোলে গণ্ডগোলফুটবল গোলের খেলা, কখনো গণ্ডগোলেরও। নইলে গঞ্জালো হিগুয়েইনের গোল বাতিল হওয়া নিয়ে ইরাকের নাসিরিয়া শহরে ‘যুদ্ধ’ বাঁধবে কেন? যুদ্ধই তো! ২৫ বছর বয়সী হায়দার সামির রিয়াল মাদ্রিদের সমর্থক, ২৩ বছর বয়সী হাসান আত্তার বার্সেলোনার। গত ৩ মে নাসিরিয়ার একটা রেস্তোরাঁয় বসে দুজনেই দেখছিলেন রিয়াল-বার্সা লড়াই। ক্রিস্টিয়ানো রোনালদোর ফাউলের কারণে হিগুয়েইনের গোলটা বাতিল হওয়া মাত্রই তর্কযুদ্ধে নেমে পড়েন দুজনে। গোল নিয়ে সেই গোলমাল পৌঁছায় হাতাহাতিতে এবং পরিণতিতে তাঁদের উঠতে হলো কাঠগড়ায়ও। দোষী সাব্যস্ত হয়ে রিয়াল সমর্থক হায়দার ১৭০০ মার্কিন ডলার জরিমানা দিলেন প্রতিপক্ষ সমর্থককে। এটা অবশ্য আদালতের বিচার নয়, দুই পক্ষের লোকজনের সালিসের। এএফপি।