অন্যকলাম
শ্বেতহস্তীপাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আছে ভীষণ অর্থকষ্টে। অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট নেই দেশটিতে। ফলে আয়ের খাতায় ভাটার টান। অথচ পিসিবির কর্মকর্তারা ঠিকই আকাশছোঁয়া বেতন নিয়ে যাচ্ছেন। সম্প্রতি দেশটির সংসদ পিসিবির কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব চেয়ে পাঠিয়েছিল। সেখানে দেখা গেছে, সবচেয়ে বেশি সাড়ে সাত লাখ রুপি বেতন পান মহাপরিচালক জাভেদ মিয়াঁদাদ। প্রধান নির্বাহী পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদের মাসিক বেতন পাঁচ লাখ। ক্রিকেট অপারেশনস পরিচালক জাকির খানের বেতন প্রায় সাড়ে চার লাখ। কর্মকর্তারা এর সঙ্গে গাড়ির সুবিধাও ভোগ করেন। মিয়াঁদাদ যেমন ১৬০০ সিসি গাড়ির জন্য মাসে পান ৪৫০ লিটার তেল! পিটিআই।অভিনেতা টেন্ডুলকারশচীন টেন্ডুলকার অভিনেতা! কে শোনাল এই কথা? টেন্ডুলকার নিজেই! ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সম্প্রতি বিজ্ঞাপন বাবদ তাঁর আয় করা টাকা থেকে কর ছাড়ের আবেদন করেছিলেন। সাধারণত ভারতের অভিনেতারা এই কর থেকে ছাড় পান। কিন্তু টেন্ডুলকার তো অভিনেতা নন। এখানেই তাঁর কর আইনজীবীরা ভালো যুক্তি দেখিয়েছেন। বিজ্ঞাপনে আসলে ক্রিকেটার টেন্ডুলকার তো শেষ পর্যন্ত অভিনয়ই করেন। সেখানে তাঁর আয় হয় অভিনেতা টেন্ডুলকারের ঘামে ভেজা পরিশ্রম থেকেই। উদাহরণ হিসেবে তাঁর আইনজীবী অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের মতো অভিনেতা থেকে শুরু করে ক্রিকেট ভাষ্যকার হার্শা ভোগলের কথা বলেছেন। ওয়েবসাইট।ম্যারাডোনা-হতাশাখবরটা শোনার পর হুলিও গ্রন্ডোনা নিশ্চয়ই রাগে জ্বলছেন। কিন্তু অস্ট্রেলিয়া? রাগের চেয়ে হতাশাই তাদের বেশি হওয়ার কথা। ডিয়েগো ম্যারাডোনা যে দাবি করছেন, ১৯৯৪ বিশ্বকাপের বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রাগ নিয়ে খেলে চূড়ান্ত পর্বে গেছে আর্জেন্টিনা! এই খবর শোনার পর অস্ট্রেলিয়ার ওই দলের অধিনায়ক পল ওয়েড বলেছেন, ‘আমি সত্যিই হতাশ।’ তবে এই ভেবে ওয়েড সান্ত্বনা খুঁজছেন, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে আর্জেন্টিনাকেও ড্রাগের আশ্রয় নিতে হয়। এটা তো তাদের জন্য একটা অর্জনও বটে! ওয়েবসাইট।