অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেরা সাবধানমেয়েরাও যে ছেলেদের টেক্কা দিতে পারে, তা আবারও প্রমাণ করলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার অ্যারান ব্রিন্ডল। মাত্র গত সপ্তাহেই পাঁচ বছর পর আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। আর সেটি উদ্যাপন করতে করে বসলেন এক সেঞ্চুরি। যেনতেন সেঞ্চুরি নয়, একেবারে ঐতিহাসিক। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পুরুষদের প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের হয়ে ৯টি টেস্ট ও ৫৮টি ওয়ানডে খেলা ব্রিন্ডল। গত সোমবার লিঙ্কনশায়ার প্রিমিয়ার লিগে মার্কেট ডিপিং দলের বিপক্ষে ১২৮ রান করেন লাউদ ক্লাবের এই ক্রিকেটার। তিন ম্যাচে করেছেন ২০১ রান। অতএব, ছেলেরা সাবধান! ওয়েবসাইট।মরিনহোকে নিয়ে...ফুটবলপ্রেমীদের কাছে অন্য রকম রোমাঞ্চ নিয়েই হাজির হয়েছিল চার পর্বের ‘এল ক্লাসিকো’। ফুটবলপ্রেমীরা তাতে কতটুকু রোমাঞ্চিত হয়েছেন, তা গবেষণার বিষয়। তবে হোসে মরিনহোর দুনিয়াটা তাতে এলোমেলো হয়ে গেছে। পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন, সমালোচনার তীরে বিদ্ধ হয়েই চলেছেন রিয়াল মাদ্রিদ কোচ। রিয়ালের পর্তুগিজ কোচকে এবার খোঁচাটা দিলেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। এসি মিলানের কোচের কথা, মরিনহোকে দেখে তাঁর করুণা হয়, ‘সে সব সময়ই একই জিনিস বারবার করে। সে দারুণ। কিন্তু ঔদ্ধত্যপূর্ণ আচরণে সে নিরাপত্তাহীনতার বোধটাকে গোপন করে।’ রিয়ালে আসার আগে মরিনহো মিলানের শত্রুশিবির ইন্টার মিলানকে দুই বছরে জেতান লিগ ও চ্যাম্পিয়নস লিগ। ওটা নিশ্চয়ই ভোলেননি অ্যালেগ্রি! ওয়েবসাইট।উল্টো বিপদসাধনা! পাপারাজ্জিরা যা করেন, সেটাকে সাধনা বলাই ভালো। রোদ-ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তারকাদের পেছনে লেগে থাকা কি চাট্টিখানি কথা! এর ওপর আবার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ভয়ও আছে। রায়ান গিগসের বাড়ির সামনে ওত পেতে থাকা সাংবাদিকদের একজনের গাড়ি যেমন চুরমার হয়ে গেল। সম্প্রতি ম্যানইউ তারকার বিরুদ্ধে এক টিভি তারকার সঙ্গে অবৈধ প্রণয়ের খবর রটেছে। এর পর থেকেই পাপারাজ্জিদের ভিড়। কিন্তু পরশু কিছু মুখোশধারী নাকি পাপারাজ্জিদের একজনের গাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সেই মুখোশধারীরা গিগসের ভক্ত, নাকি ভাড়া করা গুন্ডা, তা অবশ্য জানা যায়নি। সাধারণত পাপারাজ্জিদের থেকে পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারকারা। এখানে তো উল্টো বিপদ। ওয়েবসাইট।