অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর ছেলেনিচের ছবিটা দেখুন। ডানের জনকে তো চেনেনই। নাম তাঁর ক্রিস্টিয়ানো। আর বাঁয়ের জন? তার নামও ক্রিস্টিয়ানো! দুই ক্রিস্টিয়ানো এক ফ্রেমে বন্দী হলেন সম্প্রতি পর্তুগালে। ক্লাব ফুটবলের মৌসুম শেষ। সামনে দুই মাসের লম্বা ছুটি। সেই ছুটি কাটাতেই দেশে ফিরে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছুটির এক ফাঁকে বেরিয়েছিলেন ১০ মাস বয়সী ক্রিস্টিয়ানোকে সঙ্গে নিয়ে। প্রেমিকা ইরিনাও ছিলেন। বলা হচ্ছে, এই প্রথম সন্তানের সঙ্গে ছবি পাওয়া গেল বাবার। মায়ের পরিচয় এখনো পাওয়া যায়নি এই ক্রিস্টিয়ানোর। তবে বাপ কা বেটাই হয়ে উঠছে সে। দেখতে রোনালদোরই কার্বন কপি যেন। বড় হয়ে ফুটবল মাঠেও ক্রিস্টিয়ানো ‘রোনালদো’ হয়ে উঠবে কি না, সেটা সময়ই বলে দেবে। ওয়েবসাইট।টেন্ডুলকারের মেয়েপাদপ্রদীপের আলো শচীন টেন্ডুলকারের ওপর সব সময়ই থাকে। আলো খুঁজে ফেরে টেন্ডুলকারের পরিবারকেও। কিন্তু টেন্ডুলকার-পরিবারটা একটু অন্য রকমই। প্রচারের আলো থেকে বাইরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সবাই। তবে অন্যদের মতো নয় টেন্ডুলকারের তনয় অর্জুন আর তনয়া সারা। অবশ্য এবারের আইপিএলেই অন্য রকমভাবে ধরা দিয়েছে এ দুজন। বাবার খেলা দেখতে নিয়মিত মাঠে আসছে তারা। ম্যাচ শেষে নেমে যাচ্ছে মাঠেও। পাদপ্রদীপের আলোটাও গিয়ে পড়ছে তাদের ওপর। এই যেমন পরশুও বাবার দল মুম্বাই ইন্ডিয়ানসের খেলা দেখতে গিয়েছিল সারা। সঙ্গে নিয়ে গিয়েছিল বান্ধবীকেও। ম্যাচ শেষে দুই বন্ধু একসঙ্গে নেমেছিল মাঠে, পোজ দিয়েছে ছবির জন্য। এএফপি।