অন্যকলাম
চিন্তামুক্তিকোথায় ফাইনাল নিয়ে পুরো মনোযোগ দেবেন, উল্টো কিছু উটকো ঝামেলা এসে দাঁড়াল রায়ান গিগসের দুয়ারে। ম্যানইউ তারকা নাকি বউকে লুকিয়ে গোপনে প্রেম করছেন এক টিভি তারকার সঙ্গে। তবে গিগসের জন্য সুখবর। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে সবচেয়ে কাছের মানুষটির কাছ থেকে সমর্থন পেলেন। ভগ্নহূদয় নিয়েই গিগসের স্ত্রী স্ট্যাসি কুক বলছেন, সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে এই মিডফিল্ডার যেন ফাইনালে পুরো মনোযোগ দেন। ‘স্ট্যাসি ভালো করেই জানে, এটা গিগসের জীবনের শেষ ইউরোপিয়ান ফাইনালও হয়ে যেতে পারে। জানে, এটার গুরুত্ব তাই কতটা’—গিগসকে কেন ছাড় দিচ্ছেন সেই ব্যাখ্যাটা পাওয়া গেল স্ট্যাসির এক ঘনিষ্ঠের কাছ থেকে। ওয়েবসাইট।নাটকে নির্ভারপরীক্ষার আগের রাতে কোথায় ঘাড় গুঁজে পড়বে, তা না করে ছাত্র ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে! এ আবার কেমন ছাত্র? ওয়েইন রুনি-রায়ান গিগসদের আজ কঠিন পরীক্ষা। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। তাঁরা কিনা ম্যাচের ৪৮ ঘণ্টা আগে গেলেন থিয়েটারে। সবাই মিলে মজা করে দেখলেন নাটক। আশ্চর্য হওয়ার কিছু নেই, রুনি-গিগসদের একসঙ্গে থিয়েটারে যাওয়া গুরু অ্যালেক্স ফার্গুসনের নির্দেশেই। ম্যাচের আগে খেলোয়াড়দের নির্ভার করে দলকে আরও ভালো করে এক সুতোয় গাঁথার জন্যই এই আয়োজন। ম্যানইউ কোচ ফার্গুসন মনে করেন, এর অভাবেই ২০০৯-এ রোম ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হেরেছিল তাঁর দল। এবার কী সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে পারেন ফার্গুসন! ওয়েবসাইট।