অন্যকলাম
গোপন সফরসোম থেকে শুক্রবার—শিলংয়ে তিনি থাকলেন টানা পাঁচ দিন। ঘুরে বেড়িয়েছেন বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি আর ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাইলিনংয়ে। মাঝে এক দিন ঘণ্টা খানেক গলফও খেলে এসেছেন শিলং গলফ কোর্সে গিয়ে। অথচ রাহুল দ্রাবিড়ের এই শিলং সফরের খবর কাকপক্ষীও টের পায়নি না! ছুটি কাটিয়ে শুক্রবার বেঙ্গালুরুতে ফিরে যেতেই খবরটা ফাঁস করলেন আসাম রাইফেলসের কর্নেল অভিজিৎ পেন্ধারকার, ‘শিলংয়ে তাঁর সময়টা খুব ভালো সময় কেটেছে এবং সুযোগ পেলে আবারও আসবেন বলে জানিয়েছেন।’ দ্রাবিড়ের স্ত্রীর বড় ভাই অভিজিৎ যা-ই বলুন, গুঞ্জন ভিন্ন। আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যর্থতা ভুলতেই নাকি শিলংয়ে কয়েকটা দিন নিরিবিলি কাটিয়ে গেলেন ‘দ্য ওয়াল’! ওয়েবসাইট।হুপারের আশাওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎটা আর সবার চোখে অন্ধকার মনে হলেও তিনি ব্যতিক্রম। ক্যারিবিয়ান ক্রিকেটের সোনালি যুগের সাক্ষী বলেই হয়তো সাহসটা করছেন কার্ল হুপার। দিব্যদৃষ্টি দিয়ে দেখছেন, খানাখন্দে ভরা পথ চলতে চলতেই বিশ্ব ক্রিকেটে ঘুরে দাঁড়াবে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক অধিনায়ক অবশ্য স্বপ্ন দেখছেন বাস্তবতার ওপর দাঁড়িয়েই। সম্প্রতি স্যাগিকর হাইপারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হয়ে হুপার দেখছেন, উঠতি ক্রিকেটারদের মধ্যে প্রতিভার অভাব নেই! তাদের নিয়ে কাজ করতে গিয়ে তাঁর মনে হচ্ছে, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি।’ ওয়েবসাইট।ফার্গুসন অপয়া!ওল্ড ট্রাফোর্ড তাঁরই রাজত্ব। আর সেই রাজত্বে নিষিদ্ধ খোদ অ্যালেক্স ফার্গুসন! আজ ম্যানইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিগ ওয়ানের (ইংলিশ ফুটবলের তৃতীয় সারির লিগ) ফাইনাল। মুখোমুখি হাডার্সফিল্ড টাউন আর পিটার্সবরো ইউনাইটেড। ফার্গুসনের ছেলে ড্যারেন ফার্গুসন পিটার্সবরোর কোচ। তিনিই নিষেধ করেছেন, আজ যেন খেলা দেখতে না আসেন ফার্গুসন। কারণ? বাবা নাকি অপয়া। এর আগে সেমিফাইনাল দেখতে গিয়েছিলেন। প্রথম লেগেই হেরে যায় পিটার্সবরো। দ্বিতীয় লেগ বড় ব্যবধানে জিতে নিশ্চিত করতে হয়েছে ফাইনাল। ‘আমি তাই বাবাকে আসতে নিষেধ করেছি। আমাদের ক্লাব চেয়ারম্যান তাঁর বাবাকেও আসতে না করেছেন। কারণ দুজনই অপয়া’—জানিয়েছেন বাবার মতো কোচিংকে পেশা হিসেবে নেওয়া ফার্গুসন জুনিয়র। ওয়েবসাইট।