অন্যকলাম
কারণ এই!ক্রীড়া প্রতিবেদক ফেডারেশন থেকে খেলার কোনো খবর পাঠানো হয় না। টেলিফোনে কর্মকর্তাদের কাছে ফলাফল জানতে চাইলেও সেটা পাওয়া যায় এক দিন পর। এই হলো হকি ফেডারেশনের অবস্থা। ভারতের ভোপালে অনুষ্ঠানরত ওবায়দুল্লাহ খান হকিতে বাংলাদেশের গ্রুপ পর্বে বিদায়ের খবরটা শেষ পর্যন্ত পাওয়া গেল ওয়েবসাইট ঘেঁটে। জানা গেল, প্রথম ম্যাচে ভারতের ওএনজিসি ক্লাবের কাছে ৯-১ গোলে হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচে ২-২ গোলে ড্র এমপি একাডেমির সঙ্গে। ফলাফল জানাতে অনীহার রহস্যটাও নিশ্চয়ই ধরতে পেরেছেন! বকেয়াটি-টোয়েন্টি মানেই টাকার ছড়াছড়ি। দলগুলোর মালিকেরাও নিশ্চয়ই টাকার কুমির। কিন্তু তার পরও এ কেমন খবর? গত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নাকি এখনো প্রাইজমানিই পাননি। টাকার অঙ্কটাও কম নয়। ২ লাখ ডলার! এই তথ্য দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটারদের সংগঠনের প্রধান হিথ মিলস। খেলোয়াড়েরা ম্যাচ ফির টাকা পেলেও প্রাইজমানি বাবদ যে অর্থ পাওয়ার কথা, তার কানাকড়িও নাকি পাননি। মিলস তাই কঠোর সমালোচনা করেছেন আয়োজকদের, ‘চুক্তি অনুযায়ী যখন কেউ তার ওপর অর্পিত দায়িত্ব ঠিকঠাকমতো পালন করে, তার পরও পাওনা টাকা পায় না, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ ওয়েবসাইট।জয়ের স্মারকপরশু ম্যাচ শেষে জেরার্ড পিকেকে দেখা গেল খুলে ফেলছেন গোলপোস্টের জাল। ঘটনা কী? বার্সা ডিফেন্ডারের জাল প্রয়োজন পড়ল কেন! তিনি কি তবে শৌখিন মৎস্যশিকারি। আসল ঘটনা পরিষ্কার হয়ে গেল পরে। জানা গেল, তিন বছরের মধ্যে দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্মারক হিসেবে জালের একটা টুকরো কেটে নিতে চেয়েছিলেন পিকে। কিন্তু বাকি বার্সা সতীর্থদেরও খায়েশ হলো এক টুকরো নেট রেখে দেওয়ার। ফলে পুরো জালটাই খুলে ফেললেন পপতারকা শাকিরার প্রেমিক। এই জয় প্রেমিকার সঙ্গে উদ্যাপন করার ঘোষণাও দিয়েছেন। শিগগিরই শাকিরার এক কনসার্টে সতীর্থদের সঙ্গে উদ্যাপনে দেখা যাবে পিকেকে। ওয়েবসাইট।