অন্যকলাম
দিগম্বর দৌড়ডিয়েগো ম্যারাডোনার কথা নিশ্চয়ই ভোলেননি বিজেন্তে লিজারাজু। না হলে জয় উদ্যাপনের পরিকল্পনা এভাবে মিলে যাবে কেন! আর্জেন্টিনা ২০১০ বিশ্বকাপ জিতলে দিগম্বর হয়ে বুয়েনস এইরেসের রাস্তায় দৌড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার লিজারাজুও বলেছিলেন, স্থানীয় দল এভিয়ান লিগ-২ জিতলে নগ্ন হয়ে দৌড়াবেন। তৃতীয় বিভাগ থেকে এবারই লিগ-২-এ উঠেছিল এভিয়ান, লিজারাজু হয়তো ভেবেছিলেন ঝুঁকি কম। অভাবিতভাবে প্রথম বছরেই লিগ-২ জিতে লিগ-১-এ উঠে গেছে এভিয়ান। আর্জেন্টিনা ফাইনালেই উঠতে পারেনি বলে ম্যারাডোনাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি। লিজারাজু কিন্তু কথা রাখবেন, জানিয়েছেন শিগগিরই নগ্ন হয়ে দৌড়াবেন এভিয়ানের রাস্তায়! রয়টার্স।ফার্গুসনের জয়ফার্গুসনই হাসি ফিরিয়েছেন ফার্গুসনের মুখে। ওয়েম্বলিতে শনিবার রাতে বার্সেলোনার কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হেরে স্বপ্ন ভেঙেছে অ্যালেক্স ফার্গুসনের। আরেকটি শিরোপা জিতে বসা হয়নি চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩টি শিরোপা জেতা লিভারপুলের সাবেক কোচ বব পেইসলির পাশে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মন খারাপ ছিল। ফার্গুসনের ভারাক্রান্ত সেই মনে হাসি ফিরেছে আবার। হাসি ফিরিয়েছেন তাঁরই ছেলে পিটারবরোর কোচ ড্যারেন ফার্গুসন। হাডার্সফিল্ডকে ফাইনালের প্লে-অফে ৩-০ গোলে হারিয়ে জুনিয়র ফার্গুসন পিটারবরোকে জিতিয়েছেন চ্যাম্পিয়নশিপ শিরোপা। ম্যাচটি কোথায় হয়েছিল জানেন? যেখানে অনেক জয়গাথা রচনা করেছেন ড্যারেনের বাবা অ্যালেক্স ফার্গুসন। এএফপি। লির অ্যালবাম‘আপ ক্যায়সে হ্যায়’, ‘থোড়া থোড়া’—এটুকু এখনই বলতে পারেন। অদূর ভবিষ্যতে হয়তো আরও ‘বহুত কুছ’ শিখে যাবেন। আশা ভোঁসলের সঙ্গে গান করে যে হিন্দি ভাষারই প্রেমে পড়ে গেছেন ব্রেট লি! এখন চেষ্টা এই ভাষা ভালোভাবে রপ্ত করার। তবে সংগীতশিল্পী লি নিয়ে সর্বশেষ খবর হলো, প্রথম একক অ্যালবাম বের করতে যাচ্ছে তাঁদের ব্যান্ড ‘হোয়াইট শু থিওরি’। ‘অচিরেই আমরা আমাদের প্রথম একক অ্যালবাম বের করব’—অস্ট্রেলিয়ার দ্য টেলিগ্রাফকে লি নিজেই দিয়েছেন খবরটা। সংগীতজ্ঞ ক্রিকেটার হিসেবে তাঁর নামডাক ছড়িয়ে পড়েছে এর মধ্যেই। তবে লি এখনো বলছেন, ‘এখনো ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি। সংগীত আমার দ্বিতীয় ভালোবাসা।’ ওয়েবসাইট।