অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাগিয়ার মেসিবার্সেলোনার জয় দিয়েই জন্মদিন উদ্যাপন করলেন মেসি...। না, লিওনেল মেসি নন। আর্জেন্টাইন খুদে জাদুকরের জন্মদিন আসতে এখনো ২৪ দিন বাকি। জয় দিয়ে জন্মদিন উদ্যাপন করেছেন আসলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। রাজনীতির ময়দানে তিনি ‘মেসি’ নামেই পরিচিত। অনেকে তাঁকে ডাকে ‘ম্যাগিয়ার মেসি’ নামে। একসময় নিজেও পেশাদার ফুটবল খেলেছেন। এখন খেলছেন রাজনীতির ময়দানে। মেসি-ভক্ত এই রাজনীতিবিদ সৌজন্য টিকিট পেয়ে ছুটে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে। সেখানে তাঁর প্রিয় মেসি আর বার্সেলোনা শিরোপা জিতেছে বলে জন্মদিনের আনন্দটা এবার যেন একটু বেশিই হলো ওরবানের জন্য। ওয়েবসাইট।কাতারের দাপটবিশ্বের ফুটবল নাকি কাতারিরা কিনে নিচ্ছে! এমন মন্তব্য করে পাঠানো ই-মেলের কারণে এখন ফেঁসে গেছেন ফিফার মহাসচিব জেরোম ভালকে। অবশ্য তাঁর দাবি, মন্তব্যটা তিনি করেছেন লঘুচালে। গুরুত্বের সঙ্গেই বলুন কিংবা হালকাভাবে, কথাটা কিন্তু মন্দ বলেননি। আসলেই কাতার যেন তাদের ‘পেট্রোডলার’ দিয়ে কিনে নিচ্ছে পুরো ফুটবলবিশ্ব। কোনো ঐতিহ্য না থাকার পরও বিশ্বকাপ পেয়েছে তারা। কাতার ফাউন্ডেশন লেখা লোগো থাকে বার্সেলোনার জার্সিতে, ১০০ বছরের মধ্যে এই প্রথম জার্সি স্পনসর নিল বার্সা। ফুটবলবিশ্বে কাতারের জয়যাত্রা চলছেই। এবার যেমন কাতারের এক ব্যবসায়ী কিনে নিলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের ৭০ শতাংশ শেয়ার। রয়টার্স।বলবয়ের কাণ্ডফেবারিট অ্যান্ডি মারের সঙ্গে ভিক্টর ট্রয়কির লড়াই জমে উঠেছে দারুণ। পঞ্চম সেটে ৩-২-এ এগিয়ে থাকা ট্রয়কি পরের গেমে এগিয়ে গিয়েছিলেন ১৫-০-তে। কিন্তু পয়েন্টটি দেওয়া হলো না এই সার্বিয়ানকে, আচমকা এক বলবয় যে ঢুকে পড়েছে কোর্টের ভেতরে! বেচারা ট্রয়কি শেষ পর্যন্ত ম্যাচটি হেরেই বসেছেন। বাচ্চা একটা ছেলের এমন কাণ্ডে কিছু বলতেও পারছেন না, আবার হতাশাটাও লুকাতে পারছেন না ট্রয়কি, ‘এ ধরনের কিছু কখনোই আমি দেখিনি, টিভিতেও না। বাচ্চা একটা ছেলে লাফ দিয়ে কোর্টে এসে পড়ল। ওকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি ভীষণ হতাশ।’ এএফপি।