অন্যকলাম
এত কম!ক্রীড়া প্রতিবেদকবাজারে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। কিন্তু এই দুর্মূল্যের বাজারে সাঁতারের পুরস্কার খুবই সস্তা! আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বয়সভিত্তিক সাঁতারের সোনা, রুপা ও ব্রোঞ্জজয়ীদের জন্য ৫০০, ৩০০ ও ২০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সাঁতারে আগে অবশ্য অর্থ পুরস্কার দেওয়া হতো না। দেওয়া হতো শুধু পদক। এবারই প্রথম পদকের পাশাপাশি অর্থ পুরস্কারও দেবে ফেডারেশন। কিন্তু সেটি একেবারে যৎসামান্য। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের কাছে এটিও কম মনে হচ্ছে না, ‘জানি, এই টাকাটা খুবই কম। কিন্তু অভাবী পরিবার থেকেই বেশির ভাগ ছেলেমেয়েরা সাঁতারে আসে। ওদের কাছে এটাও অনেক।’গৃহবন্দী সিনোরিখেলোয়াড়ি জীবনে তাঁকে নজরবন্দী করে রাখতেন ডিফেন্ডাররা। জিওসেপ্পে সিনোরি এখনো নজরবন্দী। ইতালির সাবেক স্ট্রাইকারকে এবার নজরবন্দী করে রেখেছে ইতালির পুলিশ। সিনোরি আসলে প্রায়শ্চিত্ত করছেন পুরোনো ‘পাপের’। সিরি ‘আ’র তিনবারের সর্বোচ্চ গোলদাতার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। তাঁর সঙ্গে এই দলে আরও ২৮ সাবেক খেলোয়াড়ের সঙ্গে আছেন এই সময়ের নামীদামি কিছু খেলোয়াড়ও। সাবেক ২৮ খেলোয়াড়ের কাউকে কাউকে আটক করেছে পুলিশ। কাউকে আবার হাজতবাসও করতে হচ্ছে। ইতালির ১৯৯৪ বিশ্বকাপ দলের সদস্য সিনোরি এর কোনোটিরই সামনে পড়েননি। শুধু হতে হয়েছে গৃহবন্দী। রয়টার্স। মেসির হারমেসি, না জাভি? গত বছরের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারেও সংশয় ছিল। শেষ পর্যন্ত লিওনেল মেসিই ওটা পেয়েছেন। গত শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচসেরা কে হবেন মেসি না জাভি—তর্ক হচ্ছিল এটা নিয়েও। একটি গোল করে এগিয়ে গিয়েছিলেন মেসি। উয়েফার ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন প্লে-মেকার। তবে এবার একটি ক্ষেত্রে বার্সা-সতীর্থ জাভির কাছে হেরে গেছেন মেসি। অনলাইন-সমাজে সমর্থকদের কাছে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে প্রিয় ফুটবলার জাভি। তিন মাস ধরে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার, ফেসবুক আর অ্যামপ্লিকেট ব্যবহারকারীরা তাঁদের মতামত দিয়েছেন এতে। এই জরিপে জাভি এক নম্বর আর মেসির জায়গা হয়েছে রায়ান গিগস ও ডেভিড ভিয়ার পরে। ওয়েবসাইট।