অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচক-বরণ!ক্রীড়া প্রতিবেদক  কাগজ-কলমে মেয়াদ শুরু হয়ে গেছে ১ জুন থেকে। তবে নতুন নির্বাচক কমিটির ওপর আলোটা বেশি করে পড়তে শুরু করবে আসলে আগামীকাল। শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটারদের এক মাসের কন্ডিশনিং ক্যাম্প, আকরাম খানের নির্বাচক কমিটির কাজটাও চোখে পড়বে এদিন থেকেই। নতুন নির্বাচক কমিটির এই অভিষেক এবং প্রাক-মৌসুম কন্ডিশনিং ক্যাম্পের শুরু—জোড়া উপলক্ষকে উৎসবের ছোঁয়া দিতে চায় বিসিবি। কাল সকালে ক্যাম্প শুরুর আগে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে নির্বাচকদের। এরপর খেলোয়াড়-নির্বাচকেরা মিলে কাটবেন কেক। দায়িত্বের শুরুটা উৎসবমুখর হচ্ছে বলে নির্বাচকেরাও নিশ্চয়ই খুশি! কিন্তু কতটা? চাকরির আজ তৃতীয় দিন হয়ে গেলেও বোর্ড যে এখনো আনুষ্ঠানিক চুক্তিটাই করেনি তাঁদের সঙ্গে!ম্যারাডোনার মামলাশেষ পর্যন্ত মামলাই ঠুকে দিলেন ডিয়েগো ম্যারাডোনা। না, হুলিও গ্রন্ডোনার বিরুদ্ধে নয়। হুমকি দিয়ে রেখেছেন বটে নাতিসহ গ্রন্ডোনাকে তুলবেন আদালতে। কিন্তু ওই পর্যন্তই। ম্যারাডোনা মামলা করেছেন চীনের অনলাইন গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘দ্য-নাইন’-এর বিরুদ্ধে। ‘উইনিং গোল’ নামের একটি গেম ছেড়েছে দ্য-নাইন। সেখানে ম্যারাডোনার অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে তাঁর ছবি। ম্যারাডোনাও মামলা ঠুকে দিয়েছেন। প্রতিষ্ঠানটি অবশ্য দাবি করেছে, ম্যারাডোনার এজেন্ট পরিচয় দেওয়া এক ব্যক্তিকে টাকা দিয়ে প্রতারিত হয়েছে তারা। এই ‘ভুল-বোঝাবুঝি’র জন্য ম্যারাডোনার কাছে ক্ষমাও চেয়েছে। তবে আর্জেন্টাইন কিংবদন্তি ক্ষমা করবেন না! ওয়েবসাইট।ক্যাসিয়াসের বিশ্বাসরিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলতে পারলে কী হতো? ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা ঘরে তুলত হোসে মরিনহোর দল। অনেকেই হয়তো ধরে নিয়েছেন, কথাটা রিয়াল কোচ মরিনহোর। তিনি একটু বেশিই কথা বলেন কিনা! কিন্তু তাঁর মুখে এখন তালা। আসলে মরিনহো নন, কথাটি রিয়াল অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। বলেছেন, ফাইনাল খেললে রিয়ালও জিতত! কথাটি ক্যাসিয়াস বলেছেন স্প্যানিশ ফুটবলের শ্রেষ্ঠত্ব বোঝাতে। তাঁর কথা, ‘আমরা (রিয়াল ও বার্সা) দুই দলই ইউরোপের সেরা।’ ওয়েবসাইট।