অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টার ম্যাচস্কটল্যান্ডের অ্যাবারডিনে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচটিকে অনায়াসে ‘ফুটবলের ম্যারাথন’ বলতে পারেন। হাড় ভেঙে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, বুটের তলা খুলে গেছে—কিন্তু খেলাটা তবু চলেছে। ‘দ্য দোচাস এডুকেশন ট্রাস্ট’ আয়োজিত চ্যারিটি ম্যাচটি চলেছে ২৪ ঘণ্টা! দুই দলের হয়ে খেলেছেন মোট ৬০ জন। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু ম্যাচের ১২ ঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় মধ্যাহ্নবিরতির সময় একজন করে খেলোয়াড়ই মাত্র বদলি নামানো হয়েছে। গোলের সংখ্যাও অতিকায়। মোট গোল ১৮২টি! জয়ী স্কটল্যান্ড করেছে ৯৫টি, ব্রাজিল ৮৭টি! ওয়েবসাইট।কিসিঞ্জার-শরণসরষের ভূত তাড়াতে ‘বিশেষ’ কাউকে প্রয়োজন। সেই ‘বিশেষ’ একজন হেনরি কিসিঞ্জারের চেয়ে উপযুক্ত আর কে! যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জারের পররাষ্ট্রনীতি সর্বজনবিদিত। ফুটবলের রাজনীতিটাও জানেন। ১৯৯৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ প্রার্থিতায়। দুর্নীতির অভিযোগে ফিফা এখন টালমাটাল। সেপ ব্ল্যাটার তাই চান কিসিঞ্জারকে ফিফার দুর্নীতিবিরোধী কমিটিতে আনতে। ফিফার ‘বিশেষজ্ঞ পরিষদে’ যোগ দিতে আমন্ত্রণ জানানো ফিফা সভাপতির চিঠিটি ৮৮ বছর বয়সী কিসিঞ্জার গ্রহণ করেছেন। ওয়েবসাইট।ইন্টারের মেসি ‘নতুন পেলে’, ‘নতুন ম্যারাডোনা’ বাদ। এখন সময় ‘নতুন মেসি’র সঙ্গে পরিচয় হওয়ার। কদিন আগে ‘নতুন এক মেসি’র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পেলে। ম্যানচেস্টার ইউনাইটেডের মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ তাঁর নতুন ‘মেসি’। ইন্টার মিলানেও একজন মেসি আছেন! স্যামুয়েল ইতো। ভ্রু বেঁকে যাওয়ারই কথা। বার্সেলোনায় লিওনেল মেসি যখন উঠতি তারকা, ইতো পাদপ্রদীপের আলোয়। সেই ইতো এখন ইন্টারে। আর ইতালিয়ান ক্লাবটির সভাপতি মাসিমো মোরাত্তি বলছেন, ইতো ইন্টার মিলানের মেসি, বার্সেলোনায় মেসির যেমন গুরুত্ব, ইন্টারে ইতোরও তাই। ওয়েবসাইট।