অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোধূলি ক্রিকেট!ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যেন পণ করেছে বিশ্ব ক্রিকেটে বিপ্লব আনবেই। নিত্যনতুন সব উদ্ভাবন উপহার দিচ্ছে তারা। ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমে চালু করল চার ইনিংসের ওয়ানডে। দীর্ঘদিনের রাজ্যভিত্তিক প্রতিযোগিতার বদলে টি-টোয়েন্টিতে চালু করতে যাচ্ছে শহরভিত্তিক লিগ। সিএর নতুন পরিকল্পনা ‘গোধূলি ক্রিকেট’। দিবারাত্রির টেস্টের সম্ভাব্যতা যাচাই চলছে। এক লাফে দিবারাত্রির ক্রিকেটে না গিয়ে সিএ করতে চায় ডে আর ডে-নাইট ম্যাচের মাঝামাঝি কিছু। দিনের খেলা চলবে রাত আটটা পর্যন্ত। শেফিল্ড শিল্ডের আগামী মৌসুমেই দেখা যেতে পারে কয়েকটি ‘গোধূলি’ ম্যাচ। তবে আলোচিত গোলাপি বলে নয়, গোধূলি ক্রিকেট হবে লাল বলেই। ওয়েবসাইট।গলফ রাজনীতিরাজনীতির ময়দানে দুজন প্রবল প্রতিদ্বন্দ্বী। ডেমোক্র্যাট আর রিপাবলিকান বলেই নয়, বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কট্টর সমালোচক হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার জন বোয়েনার। তবে একটা জায়গায় দারুণ মিল, গলফ খেলতে ভালোবাসেন দুজনই। এখানে তাহলে আর লড়াই হবে না কেন? দুজনের গলফ ম্যাচের আয়োজন করার চেষ্টা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে চেষ্টার ফল মিলেছে, ১৮ জুন হতে যাচ্ছে ওবামা-বোয়েনার দ্বৈরথ। ভেন্যু অবশ্য এখনো ঠিক হয়নি। ওবামার তথ্যসচিব রবার্ট গিবস জানিয়েছেন, খেলার ফাঁকে নানা বিষয়ে মতপার্থক্য নিয়ে খোলামেলা আলোচনা হবে দুজনের। গলফের লড়াই যদি পেশাগত লড়াই মিটিয়ে দিতে পারে, তবে ক্ষতি কী! এএফপি। রুনির আনন্দগতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ ছিল ইংল্যান্ডের। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এতে খেলতে পারেননি। তাই বলে ভাববেন না রুনির মন খারাপ। রুনি বরং ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে। ইংলিশ স্ট্রাইকারের মনে এই আনন্দ এনে দিয়েছে চুল! টাক মাথায় হঠাৎ করেই চুল গজালে আনন্দ তো হবেই। না, আপনাআপনিই চুল গজায়নি। টাক ঢাকতে রুনি আসলে চুল প্রতিস্থাপন করেছেন। বয়স মাত্রই ২৫। এই বয়সে কি টাক মাথা ভালো দেখায়! মাথার সৌন্দর্যবর্ধনে রুনি তাই ছুটে গিয়েছিলেন লন্ডনের একটি সেরা ক্লিনিকে। নিজের টুইটার অনুসারীদের খবরটি নিজেই দিয়েছেন উচ্ছ্বসিত রুনি। এএফপি।