অন্যকলাম
আফ্রিদি জিন্দাবাদযেন দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা রাজনৈতিক নেতা। গতকাল করাচি বিমানবন্দরে নেমে নিজেকে তেমনটাই ভাবতে পারতেন শহীদ আফ্রিদি। ইংল্যান্ড থেকে ফেরা পাকিস্তানের পদচ্যুত অধিনায়ককে বরণ করে নিতে তেমন প্রস্তুতিই নিয়ে রেখেছিল তাঁর সমর্থকেরা। করাচির পথে পথে বিশাল বিলবোর্ডে শোভা পাচ্ছিল আফ্রিদির ছবি। যেখানে আফ্রিদিকে ‘পাকিস্তানের গর্ব’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে ‘পাকিস্তান ক্রিকেট লাভারস ফোরাম’ নামের একটি সংগঠন। সেই আহ্বানে অনেকেই সাড়া দেবে বলেই মনে করা হচ্ছিল। কাল মাঝরাতে আফ্রিদি দেশে ফিরে যদি দেখে থাকেন, বিমানবন্দরে হাজারো জনতা ‘আফ্রিদি জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছে; তাতে বিস্ময়ের কারণ ছিল না! ওয়েবসাইট। ফাঁস করে দেব!সেপ ব্ল্যাটারের সঙ্গে ফুটবল-রাজনীতির ‘ম্যাচ’টায় বলতে পারেন ১০-০ গোলে হেরে গেছেন। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ ক্যারিবীয় অঞ্চল কনক্যাকাফের প্রধানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া জ্যাক ওয়ার্নার। ফিফা কংগ্রেস শেষে দেশে ফিরে ওয়ার্নার হুমকি দিয়েছেন, ব্ল্যাটারের সঙ্গে তাঁর আদান-প্রদান করা সব ই-মেইল তিনি ফাঁস করে দেবেন। আর সেই ই-মেইলগুলোতেই নাকি বোঝা যাবে আসল ঘটনা কী ঘটেছিল। এদিকে কনক্যাকাফে নাটক চলছেই। ওয়ার্নারের জায়গায় ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া লাইজল অস্টিনও বরখাস্ত হয়েছেন। কনক্যাকাফের মহাসচিব চাক ব্লেজারকে সরাতে গিয়েই পদচ্যুত হলেন অস্টিন। এই ব্লেজারই অভিযোগ এনেছিলেন বিন হাম্মাম আর ওয়ার্নারের বিরুদ্ধে। ওয়েবসাইট।অলৌকিক ফেরাগাছ আমাদের জীবন বাঁচায়—এই সত্যটা একটু অন্যভাবে নতুন করে উপলব্ধি করলেন ভারতের দুই র্যালি রেসিং চালক। অশ্বিন গৌড়া আর তাঁর সহকারী চালক অনুপ কুমার ভারতের মহারাষ্ট্রের এক উপত্যকায় ৩০০ ফুট ওপর থেকে পড়েও বেঁচে গেছেন অলৌকিকভাবে। সাতবার ডিগবাজি খেয়ে ৩০০ ফুট ওপর থেকে তাঁদের মারুতি এসটিম গাড়িটি গিয়ে পড়েছিল একটি গাছের ওপর। সেই গাছটাই উপত্যকার আরও ১০০ ফুট নিচের খাদে পড়া থেকে বাঁচিয়ে দিয়েছে দুই চালককে। গুরুতর জখম হওয়ার হাত থেকেও বেঁচে গেছেন তাঁরা। ‘সাতবার ডিগবাজি খাওয়ার পর আমি ভেবেছিলাম সবই শেষ’—মৃত্যুমুখ থেকে ফেরা অনুপ বলেছেন সাংবাদিকদের। ওয়েবসাইট।