অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিঅস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথই এখনো রাষ্ট্রের প্রতীকী প্রধান। গতকাল ছিল ব্রিটেনের রানির জন্মদিন। এবারের জন্মদিনটা রানির জন্য কতটুকু সৌভাগ্য বয়ে এনেছে, তা রানিই বলতে পারবেন। তবে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং ও ড্যানিয়েল ভেট্টোরির জন্য বয়ে এনেছে দারুণ উপলক্ষ। সাবেক ও বর্তমান অধিনায়ককে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করেছে নিউজিল্যান্ড। তাঁদের দেওয়া হয়েছে ‘নিউজিল্যান্ডের অর্ডার অব দ্য মেরিট’ উপাধি। ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্যই এ সম্মাননা দেওয়া হলো তাঁদের। ফ্লেমিং নিউজিল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক। ২৩ বছর বয়সে অধিনায়কত্ব নিয়ে ২০০৮ সালে অবসরের আগে নেতৃত্ব দিয়েছেন ৮০টি টেস্ট ও ২১৮টি ওয়ানডে ম্যাচে। আর ভেট্টোরি তো এখনো খেলেই চলেছেন। ওয়েবসাইট।বড়-ছোটদুটি ট্রফি—একটা বড়, একটা ছোট। বড়টি ফাইনাল শেষে বিজয়ীর হাতে দেওয়া হয়। তিনি ট্রফিটা নিয়ে আনন্দ করেন, ট্রফিতে চুমু খান, ছবি তোলেন; এরপর কর্তৃপক্ষকে ফিরিয়ে দেন। বাড়ি ফেরেন ছোট রেপ্লিকাটি নিয়ে। এটাই ফ্রেঞ্চ ওপেনে হয়ে আসছে এত দিন ধরে। কিন্তু এবার হয়ে গেল মস্ত এক ভুল। মেয়েদের ফাইনাল শেষে বড় ট্রফিটি যাঁর হাতে ওঠার কথা, সেই লি নার হাতে উঠেছে। তবে ইভোনি গুলাগং কলি ভুল করে রানারআপের ট্রফি হিসেবে শিয়াভোনেকে দিয়েছেন ছোট ট্রফিটি। পরে অবশ্য ভুল শোধরানো হয়েছে। ততক্ষণে চ্যাম্পিয়ন লি না আর রানারআপ শিয়াভোনে বড়-ছোট ট্রফি নিয়ে ছবিও তুলে ফেলেছেন। ওয়েবসাইট।