অন্যকলাম
হার্স্টের কষ্টদেশের মাটিতে ১৯৬৬ বিশ্বকাপটি জিতেছিল ইংল্যান্ড। এর পর থেকেই যে খরা, এ জন্য কষ্টটা কার বেশি? ঠিক বেশি কিনা বলা মুশকিল। তবে স্যার জিওফ হার্স্টের কষ্টটা অনুমান করাই যায়। বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে তাঁর একমাত্র হ্যাটট্রিক-কীর্তিই বিশ্বকাপ এনে দিয়েছিল ইংলিশদের। ৪৫ বছর পেরিয়ে এসে ব্যথিত হূদয়ে ৬৯ বছর বয়সী হার্স্ট বলছেন, ‘আমার জীবনে বুঝি আর দেশকে বিশ্বকাপ জিততে দেখে যেতে পারব না।’ প্রতিটি বিশ্বকাপেই আশা করেন, ২০১০ বিশ্বকাপে একটু বেশিই করেছিলেন। আশাহতও হয়েছেন সবচেয়ে বেশি। হার্স্টের চোখে ইংল্যান্ডের এই ব্যর্থতার কারণ, খেলোয়াড়দের কাছে দেশের চেয়ে ক্লাবই বড় হয়ে যাওয়া। ওয়েবসাইট।শাপে বররোমান আব্রামোভিচকে কি তাহলে ধন্যবাদ দিয়েছেন কার্লো আনচেলত্তি? এ কেমন কথা, যে লোকটি তাঁকে বরখাস্ত করেছেন, সেই লোকটিকে কেন ধন্যবাদ জানাবেন! আব্রামোভিচ যে আনচেলত্তির দীর্ঘ একঘেয়ে জীবনে এনে দিয়েছেন বৈচিত্র্য! চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর এই ইতালিয়ান কোচের মনে হয়েছে, কিছুদিন ছুটি কাটানো দরকার। সেই ১৯৯৫ সাল থেকে শুরু করেছেন কোচিং জীবন। ইতালিতে রেজ্জিয়ানা, পার্মা, জুভেন্টাস, মিলান হয়ে পাড়ি জমালেন ইংল্যান্ডে। কোনো বিশ্রাম নেই, উল্টো অন্তহীন টেনশন। এবার একটু বিশ্রাম নিতে চান। খুব শিগগির কোথাও কোনো দলের দায়িত্ব নিতে চান না। এক বছরের মধ্যে তো অবশ্যই নয়। বরখাস্ত হওয়াটা তাহলে শাপে বরই হয়েছে আনচেলত্তির! রয়টার্স।