অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিগডস!রায়ান গিগস যেন আরেক ‘টাইগার উডস’! উডসের গোপন সম্পর্ক ছিল অনেক পরনারীর সঙ্গে। সেসব আলোয় আসায় উডসের ঘর গেছে, ফর্ম গেছে, ধস নেমেছে আয়-রোজগারেও। গিগসও কম যান না। ফুটবল অঙ্গনে ম্যানইউর এই উইঙ্গার বিশেষ শ্রদ্ধার পাত্র। কিন্তু এই শ্রদ্ধেয় ভাবমূর্তির আড়ালে গিগস কিনা করে বেড়িয়েছেন এসব। স্ত্রী থাকতেও প্রেম করেছেন দুই রমণীর সঙ্গে। একজন বড় ভাইয়ের বউ নাতাশা, আরেকজন টেলিভিশন শো ‘বিগ ব্রাদার্সের’ উপস্থাপক ইমোজেন টমাস। একের পর এক স্পনসরশিপ বাতিলের পরও উডস টিকে আছেন, ক্যারিয়ার শেষ হয়নি বলে। কিন্তু ৩৭ বছর বয়সী গিগসের ক্যারিয়ারে সূর্যাস্তের ছায়া। এক বিজ্ঞাপনী খাতেই ৩ কোটি ৪০ লাখ পাউন্ড হুমকির মুখে। ওয়েবসাইট।ম্যারাডোনা এখানেওআল ওয়াসলের কোচ তো হয়েছেন। কিন্তু ডিয়েগো ম্যারাডোনার বেতন কত? অনেক চেষ্টা করেও সাংবাদিকেরা উত্তর পাননি। প্রশ্নটি অমীমাংসিত থাকতেই আরেকটি প্রশ্নের উদয়, ওয়াসলে ম্যারাডোনা কত দিন টিকবেন? কেউ ভবিষ্যদ্বাণী করছেন ছয় মাস, কেউ বলছেন এক বছর। কিন্তু ম্যারাডোনার কথা সত্যি হলে, সব ভবিষ্যদ্বাণী অসার প্রমাণিত হবে। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হয়ে একটা স্বপ্ন পূরণ করেছিলেন। ওয়াসলের কোচও নাকি হয়েছেন একই রকম প্রাণের টানেই। ‘জাতীয় দলে যে অনুরাগ নিয়ে কাজ করেছি, আল ওয়াসলেও সেই একই অনুরাগ নিয়ে কাজ করতে এসেছি। আমার মনজুড়ে আল ওয়াসল, কারণ আমি চ্যাম্পিয়ন হতে চাই’—প্রতিশ্রুতি আর্জেন্টাইন কিংবদন্তির। ওয়েবসাইট।বাড়িওয়ালা ডোনাল্ডঢাকা শহরের অনেক বাড়িওয়ালার মতোই কি অ্যালান ডোনাল্ডও নির্দয়? তেমনটাই মনে হচ্ছে তাঁর কথা শুনে। চাকরির কারণে নিউজিল্যান্ডে থাকতে হবে বলে ডোনাল্ড তাঁর দক্ষিণ আফ্রিকার বাড়িটি ভাড়া দিয়ে দিয়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ড দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার দেশে ফিরছেন বন্ধু গ্যারি কারস্টেনের ডাকে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব নিতে। ওদিকে ভাড়াটিয়ার সঙ্গে চুক্তিও করা শেষ। এখন কী হবে! দক্ষিণ আফ্রিকার সাবেক গতিতারকা মজা করেই বললেন, ‘এমনকি সে (ভাড়াটিয়া) বাড়িতে ওঠার আগেই তাঁকে আমি বের করে দিতে পারি...।’ ভাড়াটিয়া তাতে চুক্তিভঙ্গের অভিযোগ আনবেন কি না কে জানে, তবে দেশে থাকতে পেরে ডোনাল্ড খুব খুশি। ওয়েবসাইট।