অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার বোল্টদলবদলের বাজারে নতুন কোনো খেলোয়াড় খুঁজছেন স্যার ফার্গি? চাইলে উসাইন বোল্টের কথা ভাবতে পারেন। বিশ্বের দ্রুততম মানব যে বলছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার যোগ্যতা আছে তাঁর। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ-ও বলেছেন, অ্যাথলেটিকস ছাড়ার পর গুরুত্বের সঙ্গে ফুটবল ক্যারিয়ার শুরু করার কথা ভাববেন, ‘অবসরের পর আমি সত্যিই ফুটবলে একটা চেষ্টা করতে চাই। অনেক বছর ধরে ফুটবল দেখি, আমার ধারণা, বেশ ভালোই খেলব। আমি অবশ্যই মনে করি, ম্যানইউতে খেলার মতো যথেষ্ট ভালো খেলোয়াড় আমি। আমি দ্রুত দৌড়াই, কিছুটা খেলতেও পারি। একটু ঘষেমেজে নিলে ভালো খেলোয়াড়ই হব নিশ্চয়ই!’ ওয়েবসাইট। অন্য রেকর্ডপ্রথম এশিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম একক জিতে রেকর্ড গড়েছেন লি না। আরও একটা ‘রেকর্ড’ সেদিন হয়েছে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালটি যে দেখেছে ১১ কোটি ৬০ লাখ চীনা দর্শক! চীনের রাষ্ট্রীয় চ্যানেল সিসিটিভিতে এটাই এ বছর সবচেয়ে বেশি দর্শকের দেখা কোনো ক্রীড়া আয়োজন। আগের ‘রেকর্ড’টিও ছিল লি নারই। এ বছর শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে হেরে গিয়েছিলেন লি। ওই ম্যাচটি দেখেছিল ৬ কোটি দর্শক। এক লাফে দর্শকসংখ্যায় এত উন্নতি। লি যদি জিততেই থাকেন, দর্শকসংখ্যা আরও বাড়বে নিশ্চয়ই। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যা যে প্রায় ১৩৪ কোটি! মেয়েদের টেনিসের অভিভাবক সংস্থা তাই বেজায় খুশি। চীনে এবার টেনিস-জ্বর শুরু হলো বলে! রয়টার্স।মুখোমুখি বসিবারগতবার লিগ-কাপের ‘ডাবল’ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে রানার্সআপও হয়েছিল বায়ার্ন মিউনিখ। এবার শিরোপার ঘরটা ঢু ঢু। স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে হতাশা। এরই মধ্যে বেশ কিছু সমর্থক বায়ার্নের স্টেডিয়ামের সামনে বিক্ষোভ সমাবেশও করছে নিয়মিত। সমর্থকদের শান্ত করতে ভালো উদ্যোগ নিয়েছে জার্মান ক্লাবটি। সমর্থকদের সঙ্গে মুখোমুখি বসে আলোচনায় বসতে চায় বায়ার্ন। ক্লাবের প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘আমাদের লক্ষ্য একটা সৌহার্দ্যপূর্ণ, সফল, স্থিতিশীল এবং মর্যাদাপূর্ণ ক্লাব গড়ে তোলা। ভবিষ্যতের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে আমরা চুক্তিতে আসতে চাই।’ এএফপি।