অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধ বিশেষজ্ঞনানা কারণে চটে থাকা সমর্থকদের মন শান্ত করতে হবে। বায়ার্ন মিউনিখ ভালো লোককেই তাই খুঁজে বের করেছে। সমর্থকদের সঙ্গে ক্লাব কর্তাদের মুখোমুখি বৈঠকের দিন উপস্থিত থাকবেন ‘বিরোধ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ’ ভলফগ্যাং সালেস্কি। জার্মানির চ্যান্সেলরদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সালেস্কির। ১৯৭৭ সালে এক বিমান ছিনতাইয়ের ঘটনাতেও কাজ করেছেন, যেখানে ৮৬ যাত্রীর সবাইকে উদ্ধার করা হয়। কাজ করেছেন জার্মানির সন্ত্রাস-বিরোধী সংস্থা জিএসজি নাইনের সঙ্গেও। বোঝাই যাচ্ছে, সালেস্কির অভিজ্ঞতার পাল্লা কতটা ভারী। সমর্থক-কর্মকর্তা বৈঠকের সঞ্চালক হিসেবে কাজ করবেন তিনি। বিরোধ নিয়ে তাঁর তত্ত্বটাও কৌতূহল-জাগানিয়া। বিরোধের মধ্যে যে তিনি ইতিবাচক দিকও খুঁজে পান। কারণ তাঁর মতে, সংঘর্ষ পরিবর্তনও আনে। এএফপি।দামির টুখ্যাপাটে বাবার হাত থেকে বাঁচতে ইয়েলেনা ডকিচ দেশই নাকি ছেড়েছিলেন। ক্ষুব্ধ পিতা দামির ডকিচ খেপে গিয়ে অস্ট্রেলিয়ান দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তারও হয়েছিলেন। দামিরকে মনে করিয়ে দিলেন আরসালান রেজাই। ইরানি বংশোদ্ভূত টেনিস খেলোয়াড় আরাভানের বাবা আরসালানও খেপাটে। এর আগেও বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। এবার খোদ বাবার বিরুদ্ধেই পুলিশের কাছে নালিশ করলেন আরাভানে। তাঁর অভিযোগ, বাবা তাঁর হাজার হাজার ডলার চুরি করেছেন! এ বছর অস্ট্রেলিয়ান ওপেনেই মেয়ের সঙ্গে ঝামেলা করে নিষিদ্ধ হয়েছিলেন আরসালান। ওয়েবসাইট।বালোতেল্লি আবারতাঁকে বলা হয় ‘ইতালির ব্যাড বয়’। তিনি আসলেই দুষ্টু বালক, সেটা যেন লোকে ভুলে না যায়, সেই দায়িত্বও বোধহয় মারিও বালোতেল্লি কাঁধে তুলে নিয়েছেন। দুই দিন পর পর ভুল কারণে খবরের শিরোনাম হতে দেখা যায় ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে। কদিন আগে খবর এল, বালোতেল্লির সঙ্গে নাকি ইতালির এক মাফিয়ার ছবি পাওয়া গেছে। সেই খবর বাসি না হতেই আবারও খবর বালোতেল্লি। বৃহস্পতিবার রাতে মিলানের রাস্তায় তাঁর গাড়ি আটক করা হয়েছে। দুটি অভিযোগে। একে বালোতেল্লি নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালাচ্ছিলেন, তার ওপর গাড়িতে ছিল কালো কাচের জানালা। এএফপি।