অন্যকলাম
সমালোচক পার্সিহঠাৎ করেই রঙ্গমঞ্চের বিবেকের ভূমিকায় আবির্ভূত রবিন ফন পার্সি। এটা ভালো নয়, ওটা ভালো নয়—বলেই চলেছেন। এবার এই ডাচ তারকার সমালোচনার চাবুক ধেয়ে এল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের পিঠে। আর্সেনাল তারকার সাফ মন্তব্য, ইংলিশ প্রিমিয়ার লিগের অনেকেই ফুটবল নিয়ে যতটা, তার চেয়ে বেশি মাথা ঘামান বিলাসবহুল জীবনযাপনে! ‘যখন দেখি কিছু ইংলিশ ফুটবলার রাত তিনটা পর্যন্ত নৈশক্লাবে সময় কাটাচ্ছে, এটা পরিষ্কার হয়ে যায়, ৩৩ বছরের বেশি ওরা টিকবে না। কিন্তু আমার কাছে সকালবেলা নিজের দুই শিশুর সঙ্গে নাশতার টেবিলে বসা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। সারা রাত ডিসকোতে কাটিয়ে এলে সেটা করবেন কীভাবে’—বলেছেন ফন পার্সি। ওয়েবসাইট।ফুটবল নিষিদ্ধফুটবল নিষিদ্ধ করেছেন অ্যান্ডি মারে। মারে? ফুটবল! তিনি তো টেনিস খেলোয়াড়। হ্যাঁ তা-ই। কিন্তু টেনিস খেলোয়াড় হলেও সাধারণত মারে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের জন্য শরীরটাকে ঝরঝরে করে নিতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন। এমনিতেও ফুটবলের ভীষণ ভক্ত এই স্কটিশ। কিন্তু এবার উইম্বলডনের আগে আর ফুটবল খেলবেন না। কিন্তু এবার তাঁর অ্যাঙ্কেলের অবস্থা শতভাগ ফিট নয়। ঝুঁকি এড়াতেই তাই ফুটবল নিষেধাজ্ঞা, ‘অনুশীলনে বৈচিত্র্য আনার জন্য খানিকটা ফুটবলও খেলি। উইম্বলডনের আগের সোমবারও ফুটবল খেলার কথা ছিল। কিন্তু অ্যাঙ্কেলের কথা ভেবে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।’ ওয়েবসাইট।