অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডিয়ট স্মিথ!দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সমালোচনা করে প্রতি সপ্তাহেই অদ্ভুত কিন্তু মজার সব নাম দেয় সানডে টাইমস। নিয়মিত ‘শিকার’দের পাশাপাশি এবার পত্রিকাটির শিকার গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ককে বলা হয়েছে ‘মাম্পারা’— আফ্রিকান ভাষায় যেটির কাছাকাছি অর্থ ইডিয়ট! গত বিশ্বকাপে আরেকবার ‘চোক’ করে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে দেশে ফিরে অধিনায়ক চলে গিয়েছিলেন আয়ারল্যান্ডে, প্রেমিকা মরগান ডিয়ানেকে বাগদানের প্রস্তাব দিতে। প্রেমিকার মন জিতলেও অনেকেই ভীষণ ক্ষুব্ধ ছিলেন এতে। সম্প্রতি ইনিয়ে-বিনিয়ে নিজে সমালোচনা থেকে বাঁচার চেষ্টা করলেও একবারও ‘সরি’ বলেননি। এসব অপরাধেরই শাস্তি ‘ইডিয়ট’ খেতাব! ওয়েবসাইট। উৎসবের অপেক্ষাঝাড়খন্ড এখন সফলদের রাজ্য। ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঝাড়খন্ডের কৃতী সন্তান। ভারতের ৩৪তম জাতীয় গেমসেও চ্যাম্পিয়ন এই রাজ্যের অ্যাথলেটরা। রাজ্যের উপপ্রধানমন্ত্রী কাম ক্রীড়ামন্ত্রী সুদেশ মাহাতো তাই এই যুগল সাফল্য উদ্যাপনের ঘোষণা দিলেন। যাঁরা ঝাড়খন্ডকে এমন গৌরব এনে দিয়েছেন, গৌরবান্বিত করা হবে তাঁদেরও। বর্ণাঢ্য উৎসব হবে, অন্য সব রাজ্যের চেয়ে অনেক বেশি অর্থ পুরস্কার দেওয়া হবে খেলোয়াড়দের। কিন্তু এই উৎসবের সম্ভাব্য তারিখটা কবে? মন্ত্রী সাহেব লা-জওয়াব! শুধু জানালেন, এ মাসে সম্ভব না। দোষটা অবশ্য মন্ত্রীর নয়। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ধোনির অ্যাপয়েন্টমেন্টই যে মিলছে না! ওয়েবসাইট।