অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম পাড়ানিদুজনেরই যা ফর্ম, এটা নিশ্চিত হয়ে গেছে, অ্যালিস্টার কুক আর জোনাথন ট্রট উইকেটে থাকলেই আসবে অজস্র রান। কুক-ট্রটের ব্যাটিং আরেকটি জিনিস নিশ্চিত করে দিয়েছে—গ্রায়েম সোয়ানের ঘুম! ইংলিশ স্পিনার অকপট হয়ে বলে ফেলেছেন, কুক আর ট্রট যখন ব্যাটিং করে, ভীষণ ঘুম পায় তাঁর! গত আট ম্যাচে এই জুটি ১৮০৯ রান তুলেছে ঠিকই, কিন্তু দ্য সানকে সোয়ান বলছেন, ‘সত্যি বলতে কি, দর্শক হিসেবে আমি খুব ভালো নই বটে, কিন্তু এই দুজন যখন ব্যাটিং করে, হা ঈশ্বর, আমি চোখই খোলা রাখতে পারি না!’ তা হলে কার ব্যাটিং দুই চোখ ভরে উপভোগ করেন সোয়ান? তিনি বলছেন ইয়ান বেল, ম্যাট প্রায়র ও কেভিন পিটারসেনের কথা। ওয়েবসাইট।স্পিনার মুনাফনিজে আগুন ঝরানো বোলার ছিলেন। উত্তরসূরি ফাস্ট বোলারদের জন্য প্রশংসার সিন্দুকটা হাট করে খোলাই রাখেন। কিন্তু সম্প্রতি অ্যান্ডি রবার্টস একজন ‘স্পিনার’ নিয়েও কথা বললেন। ভারতীয় সেই ‘স্পিনার’-এর নাম মুনাফ প্যাটেল! না, মুনাফ এখনো পেস বোলিংই করেন। কিন্তু আগে দেখা মুনাফের সঙ্গে এই মুনাফের গতির এতটাই তারতম্য যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার বললেন, ‘২০০৬ সালে মুনাফ যখন এখানে সফর করতে এল, কিছু গতি ছিল ওর। এখন তো ও স্পিন করছে!’ একটা কারণও খুঁজে পেয়েছেন এই অ্যান্টিগান। কোচরা লাইন-লেংথের ওপর বেশি জোর দিতে বলে বোলারদের সহজাত বৈশিষ্ট্য নষ্ট করে ফেলে। হারিয়ে যায় গতিও। ওয়েবসাইট।দূর ছাইসবক্ষেত্রে ছাই উল্টে মানিক-রতনের সন্ধান চলে না। কোনো কোনো ক্ষেত্রে ছাই বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। বিশেষ করে, সেটা যদি হয় আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোঁয়ার ছাই। এই ছাইয়ের কারণে বিমানযাত্রায় ব্যাঘাত ঘটে। এবার চিলির আগ্নেয়গিরির ছাই নিয়ে শঙ্কায় পড়েছে কোপা আমেরিকাও। ১ জুলাই আর্জেন্টিনায় শুরু হবে দক্ষিণ আমেরিকার এই শ্রেষ্ঠত্বের আসর। কদিন পরই আর্জেন্টিনায় পাড়ি জমাতে শুরু করবে দেশগুলো। কিন্তু ছাইয়ের উদিগরণ ঝামেলায় ফেলেছে আয়োজকদের। ছাইয়ের উদিগরণ না কমলে বিকল্প ভেবে রাখা হয়েছে। বাকি দেশগুলোকে বিমানে করে প্যারাগুয়েতে আনা হবে। সেখান থেকে বাসে করে আর্জেন্টিনায়। ওয়েবসাইট।