অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাধা নেইআর কোনো বাধা রইল না। এবার অনায়াসে প্রেমের সাগরে সাঁতরাতে, হাবুডুবু খেতে পারেন শেন ওয়ার্ন আর লিজ হার্লি। ওয়ার্ন তো সিমোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করে নিয়েছেন সেই কবে। এবার হার্লিও অরুণ নায়ারের সঙ্গে তাঁর চার বছরের বিয়ের ইতি টেনে দিলেন। ভারতীয় ধনকুবের অরুণ খরচের চূড়ান্ত করে রাজকীয় কায়দায় ২০০৭ সালে বিয়ে করেছিলেন হলিউড তারকা হার্লিকে। গত ডিসেম্বর থেকেই আলাদা হয়ে যান দুজনে। কেবল কাগজ-কলমে টিকে ছিল তাঁদের সম্পর্ক। সেটিও চুকে গেল কাল। ৪৬ বছর বয়সী হার্লি এবার চাইলে বিয়েও করতে পারেন ৪১ বছর বয়সী ওয়ার্নকে। এএফপি।চিরন্তনজার্মান সাপ্তাহিক পত্রিকা ডাই জেইত চমকপ্রদ একটা খবর দিয়েছে। আবার খবরটা ঠিক চমকপ্রদও নয়। খবরটা আগে শুনুন। ২৬ জুন জার্মানিতে বসতে যাচ্ছে ফিফা মহিলা বিশ্বকাপের আসর। মহিলাদের এই বিশ্বকাপ নিয়ে পুরুষ নাকি মহিলা দর্শকেরা বেশি আগ্রহী, সেটা বের করতেই একটা জরিপ চালায় ডাই জেইত। জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ পুরুষ জানিয়েছে, তারা এই টুর্নামেন্ট আগ্রহ নিয়ে দেখবে। আর মহিলাদের মধ্যে আগ্রহের হার ৪৩ শতাংশ। মানে কিনা মেয়েদের বিশ্বকাপ নিয়ে মেয়েদের চেয়ে ছেলেদের আগ্রহই বেশি! তা তো হবেই। এ নিয়ে জরিপ করার কোনো দরকার আছে! এএফপি।