অন্যকলাম
আবার বিয়ে!প্রথম স্ত্রী জেনের মৃত্যুর পর সারাকে একবার বিয়ে করে সাধ মেটেনি গ্লেন ম্যাকগ্রার, সারাকে নাকি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন! এমন খবরই ছেপেছে নিউ আইডিয়া নামের একটা সাময়িকী। পত্রিকাটির দাবি, গত নভেম্বরে অনেকটা তাড়াহুড়ো করেই বিয়ে করেছিলেন এই দুজন। আয়োজনে খামতি থেকে গেছে। সেটা পুষিয়ে নিতেই এবার ধুমধাম আয়োজন চলছে। কিন্তু এই খবর পড়ে ভীষণ ক্ষুব্ধ সাবেক অস্ট্রেলিয়ান পেসার। পত্রিকাটির এই খবরকে ‘চটচটে’ বলেছেন ম্যাকগ্রা। নিজের টুইটারে বার্তা দিয়েছেন, ‘একটা নারী সাময়িকী এসব কিছু লিখেছে,,,?!! একেবারেই ফালতু। এরা এসব কোত্থেকে পায়???’ ওয়েবসাইট।মামলা সামলাওমাঝেমধ্যে বোমা ফাটানো খবর নিয়ে হাজির হয় তারা। তারকাদের সঙ্গে সম্পর্কটা বরাবরই সাপে-নেউলে। হরহামেশা মামলাও খেতে হয় ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে। ক্রিকেটার ইয়াসির হামিদের কাছে এমন একই মামলায় সদ্যই হেরেছে পত্রিকাটি। এরই মধ্যে আবার নতুন মামলা। এবার তা করেছেন রায়ান গিগস। বিবাহবহির্ভূত কর্মকাণ্ডের কারণে ফুটবলের ‘টাইগার উডস’ উপাধি পাওয়া এই ম্যানইউ তারকার অভিযোগ, পত্রিকাটি তাঁর মোবাইল ফোনে আড়ি পেতেছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করতে যাচ্ছে। সম্প্রতি এই পত্রিকার বিরুদ্ধে এমনই একটা মামলা করে অভিনেত্রী সিয়েনা মিলার ১ লাখ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছেন। এএফপি।এত বাজেট!ফুটবল বিশ্বকাপ মানে মহাযজ্ঞ। সেটা তো ফুটবল বিশ্বকাপ শুরু হলে ভালোই বোঝা যায়। বিশ্বকাপ শুরুর আগেও অনুমান করে নিতে পারেন। কীভাবে? এই খবরটা পড়ুন: বিশ্বকাপের জন্য নিজেদের রেল যোগাযোগব্যবস্থা ঢেলে সাজাতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার দরকার! সোভিয়েত ইউনিয়ন যুগের রেলব্যবস্থাকে আধুনিক করে তুলতে চাইছে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া। অলিম্পিক গেমস দিয়ে চীন যেমন পুরো বিশ্বের কাছে নিজের অর্থনৈতিক পেশিটা দেখিয়ে দিয়েছিল, রাশিয়াও নিশ্চয়ই বিশ্বকাপ দিয়ে বাকি বিশ্বের কাছে বার্তা পাঠাতে চাইবে। কেবল রেল খাতেই যখন এত বড় বাজেট, বাকি ক্ষেত্রে কী তুঘলকি কাণ্ডই না ঘটতে চলেছে! এএফপি।