অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরিনহোর পাওয়ারোমান আব্রামোভিচ আর হোসে মরিনহো—দলবদলের বাজারে ‘ভয়ংকর’ এক জুটি গড়ে তুলেছিলেন চেলসিতে। যাঁর দিকে চোখ পড়ত তাঁকে তুলে এনে ক্ষান্ত হতেন। টাকা কোনো ব্যাপারই ছিল না। দুজন এখন আলাদা। চেলসির মালিক আব্রামোভিচ আর রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী। দলবদলের বাজারে এবার মনে হয় জিততে চলেছেন মরিনহো। লড়াইটা সান্তোসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে নিয়ে। নেইমারকে পেতে আব্রামোভিচ ৩০ মিলিয়ন পাউন্ডের বেশি উঠতে চান না। আর মরিনহো সান্তোসের চাওয়া ৪০ মিলিয়ন পাউন্ড দিয়েই নেইমারকে রিয়ালে নিতে প্রস্তুত। মরিনহো তাহলে রিয়ালে আব্রামোভিচের চেয়েও বড় টাকাওয়ালা পেয়ে গেছেন! সেই জোরেই ছুটছেন নেইমারের পেছনে? ওয়েবসাইট।দহনমন থেকে হয়তো মুছে ফেলেছেন, কিন্তু স্মৃতি থেকে মুছে ফেলবেন কীভাবে! প্রেমের সম্পর্ক ছিন্ন করেছেন ঠিকই, কিন্তু এখনো কি একটু টান অনুভব করেন না। করারই কথা। আর এ কারণেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড যে ক্রিস্টিন ব্লিকলিকে বিয়ে করতে চলেছেন, এই খবরে ভেতরে ভেতরে পুড়ে যাওয়ার কথা তাঁর সাবেক প্রেমিকা এলেন রিভাসের। সাংবাদিকেরা তাই এই মডেলকন্যার কাছে জানতে চেয়েছিলেন, চেলসি তারকার আংটিবদলের খবর কেমন লেগেছে তাঁর? রিভাস জানালেন, এতে নাকি একটুও দহন হয়নি। এসব নিয়ে ভাবছেনই না। তা নতুন কোনো হূদয়ের ঠিকানা কি পেয়েছেন নাকি? রিভাসের উত্তর—রাফায়েল নাদাল! অবশ্য এই প্রেমটা একতরফা। নাদাল যে মারিয়া ফ্রান্সেকা পেরেল্লোকে মন দিয়ে বসে আছেন, সেই খবর কি তাঁর অজানা! ওয়েবসাইট।ব্রাত্য পন্টিং!চারদিকে ইঙ্গিত মোটেও শুভ নয়। সাইমন ক্যাটিচের ২৫ জনের তালিকা থেকে বাদ দেওয়া থেকে যে নিজেও একটা বার্তা খুঁজে নিয়েছেন, সেটা রিকি পন্টিং স্বীকারও করলেন। আর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বেদনার্ত পন্টিং জানালেন, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর দলের সভায় তাঁকে ডাকাও হয়নি। বাংলাদেশ সফরের আগে পন্টিং নেতৃত্ব ছেড়ে দেন। বাংলাদেশ সফরের প্রস্তুতির সময় নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ক, সহ-অধিনায়ক শেন ওয়াটসন আর কোচ মিলে সভা করেছিলেন। ওই সভায় তাঁকে ডাকা হয়নি বলে দি এজকে জানিয়েছেন পন্টিং, ‘আমি আশা করেছিলাম, আমার কাছেও জানতে চাওয়া হবে। কিন্তু দেখলাম, আমাকে ছাড়াই ওরা মিটিং করছে।’ এ জন্য পরে অবশ্য পন্টিংয়ের কাছে দুঃখ প্রকাশও করেন ক্লার্ক। ওয়েবসাইট।