অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লি না শরণঅ্যান্ডি মারে কবে জিতবেন গ্র্যান্ড স্লাম শিরোপা? শুধু ব্রিটিশদের নয়, প্রশ্নটি যেন এখন ব্রিটেনের সীমানাও ছাড়িয়ে যাচ্ছে। পাঁচটি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছেন—পারেননি একবারও। তবে কি ব্রিটিশদের প্রত্যাশার চাপেই ভেঙে পড়েন মারে! এই কথা শুনলে লি না হাসবেন। যুক্তরাজ্যের জনসংখ্যা মাত্র ৬ কোটি। জনসংখ্যায় বিশ্বের ২২ নম্বর দেশ। তার চেয়েও ২২ গুণ বেশি জনসংখ্যার দেশ চীন। সেই চীনের মেয়ে হয়ে লি যদি পারেন, মারে কেন পারবেন না! ২৪ বছর বয়সী মারে জানালেন, এবার লির কাছ থেকেই তিনি দাওয়াই নেবেন, ‘ও তো একটা গ্র্যান্ড স্লাম জিতে ফেলল। দেখি ওর কাছে পরামর্শ নেব।’ রয়টার্স।লির স্বপ্নকিছুদিন আগে ভারতের বস্তিবাসী শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন ব্রেট লি। এই সুবিধাবঞ্চিতদের জন্য তাঁর দরদটা যে শুধু লোক দেখানো নয়, সেটিই যেন প্রমাণ করে দিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। এবার মুম্বাই শহরতলির বস্তিবাসী শিশুদের জন্য একটা স্টুডিও খুলে বসলেন লি। এখান থেকে এই শিশুরা গান শিখতে পারবে নিখরচায়। ‘ভারতের আমার প্রথম সফরে দেখা দারিদ্র্যের কথা আমি কখনোই ভুলব না। সেখানে গিয়ে আমি চরম দারিদ্র্য আর বিশাল বিত্ত দুটোই দেখেছি। বিত্তটা না দেখলে অভাবের পরিমাণটা আপনার পক্ষে বোঝা সম্ভব হতো না’—কেন এই উদ্যোগ বলেছেন লি। ওয়েবসাইট।কোচ ওবামানতুন কাজ খুঁজে পেয়েছেন বারাক ওবামা। নতুন কাজ! এমনিতেই তো রাজ্যের কাজে ব্যস্ত থাকেন। নতুন আবার কাজ খোঁজার দরকার কী! আর তা ছাড়া কী এমন কাজ খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার খবর খেলার পাতায়? বাস্কেটবল দলের সহকারী কোচ! বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি জানালেন, রোববারের দিনগুলোয় মেয়ে সাশার বাস্কেটবল দলের অনুশীলনে যান। সেখানে কোচকে সহায়তাও করেন। মাঝেমধ্যে রেফারির কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে অসন্তোষ প্রকাশ করেন বাকি সব কোচের মতোই। বাবা দিবসে বাকি বাবাদের কাছে যেন এই বার্তা পৌঁছে দিলেন, শত ব্যস্ততার ফাঁকেও যেন সন্তানদের সময় দিতে তাঁরা ভুলে না যান। এএফপি।