অন্যকলাম
দুঙ্গা আলাদাইপেলের পর জিকো, জিকোর পর রোমারিও—এই পথ ধরে এলেন রোনালদো। রোনালদোর পর কে? অনেকেই হয়তো একটি নাম মনে করে বসে আছেন। বসে থাকুন, কিন্তু ব্রাজিলের সাবেক কোচ কার্লোস দুঙ্গার সঙ্গে নামটি মিলবে না! যদি মিলেই গেল, তাহলে দুঙ্গা আর দুঙ্গা কেন? তাই ফুটবল-পণ্ডিত থেকে সাধারণ দর্শক—প্রায় সবাই যখন নেইমারের মধ্যে রোনালদোর উত্তরসূরির ছায়া দেখছেন, দুঙ্গা বলেছেন হালেকর কথা। পোর্তোর এই স্ট্রাইকারের ব্রাজিল দলে অভিষেক দুঙ্গার হাত ধরেই। ৩টি ম্যাচ খেলে কোনো গোল পাননি। পোর্তোর হয়ে ১২৫ ম্যাচে ৫৩ গোল। ২৪ বছর বয়সী হাল্ক এখনো দলেই নিয়মিত নন। দুঙ্গা তাঁর মাঝে কী এমন দেখলেন! ওয়েবসাইট। স্বাগতিক হতেকত রকম দরপত্রই তো হয়। এবার দেখা গেল স্বাগতিক হওয়ার ‘দরপত্র’ও! নিরাপত্তা সংশয়ে বিদেশি দলগুলো আসছে না বলে এখন ‘হোম সিরিজ’ও পাকিস্তান খেলছে অন্য দেশে। কিন্তু হুট করে কোনো দেশকে তো ‘স্বাগতিক’ বানানো যায় না। কোথায় খেললে খরচ কম হবে, ভালো সুযোগ-সুবিধা পাওয়া যাবে, সেসব বিবেচনা করতে হয়। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ‘হোম সিরিজে’ পাকিস্তানের ‘স্বাগতিক’ হতে যেমন লড়ছে দুবাই, আবুধাবি, জিম্বাবুয়ে, খোদ শ্রীলঙ্কাও। তবে প্রার্থিতায় হোটেল ভাড়া বেশি ধরায় শ্রীলঙ্কার সম্ভাবনা কম। দুবাই-আবুধাবিতে আগেও ‘হোম সিরিজ’ খেলে আসায় এগিয়ে আছে তারা। তবে অবশ্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়। শেষ মুহূর্তে জিম্বাবুয়েও নাকি আগ্রহ দেখাচ্ছে ‘স্বাগতিক’ হওয়ার। ওয়েবসাইট।টুইটারে কুকুরমানুষের সঙ্গে বসবাস। কুকুরও তো সামাজিক জীব। তাহলে সামাজিক সুযোগ-সুবিধা, যেমন প্রযুক্তি; এসব থেকে ঘরের পোষা কুকুরটাই বা বঞ্চিত হবে কেন! পোষা কুকুরকে কে কতটা ভালোবাসেন তা তো নির্ণয়যোগ্য নয়, তবে ব্রিটিশ টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে তাঁর কুকুরকে মর্যাদার আসনেই বসিয়েছেন। প্রিয় কুকুর ম্যাগি মের নামে খুলেছেন টুইটার অ্যাকাউন্ট। ম্যাগিমে-হেম নামের অ্যাকাউন্টের প্রোফাইলে দেওয়া হয়েছে ম্যাগির একটি ছবি। কাল অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই ম্যাগিকে অনুসরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে আড়াই হাজারে। ‘আমি দারুণ খুশি’—স্ট্যাটাসে লিখেছে চতুষ্পদ প্রাণীটি। ম্যাগি তো আর লিখতে পারে না। তার হয়ে লিখছেন মারের বান্ধবী কিম সিয়ার্স। ওয়েবসাইট।