অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য ‘স্বীকৃতি’বেশ তো সুখের ঘর পাতার স্বপ্ন দেখছেন লিজ হার্লি। পরে না তাঁকে আবার গাইতে হয়, ‘অনলে পুড়িয়া গেল!’ তাই আগেই ভেবে নেওয়া ভালো। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক একটি জরিপও বলছে, যখন বিশ্বাসের প্রশ্ন আসে, ওয়ার্ন তাতে সবচেয়ে কম নম্বর পান! ১০০ জন গণ্যমান্য ব্যক্তিকে নির্বাচন করে তাঁদের বিশ্বাসযোগ্যতা জরিপ করা হয় এক হাজার মানুষের মতামতের ভিত্তিতে। নম্বর ছিল ১ থেকে ১০-এর মধ্যে। তাতে সবচেয়ে কম নম্বর পেয়ে সবচেয়ে কম বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়েছেন এই সাবেক অস্ট্রেলীয় স্পিনার। বোঝাই যাচ্ছে, সাবেক স্ত্রী সিমোনেকে লুকিয়ে করা ওয়ার্নের কাণ্ডকীর্তি ভুলে যায়নি অস্ট্রেলিয়ার মানুষ। ওয়েবসাইট।ঋণ স্বীকারএকরকম অপমানজনক পরিস্থিতিতেই পড়েছিলেন সৌরভ গাঙ্গুলী। আইপিএলের কোনো দলই নিতে রাজি হচ্ছিল না ভারতের সাবেক অধিনায়ককে। সেই লজ্জা থেকে সৌরভকে শুধু বাঁচাননি, এই অবজ্ঞার পাল্টা জবাব দেওয়ারও সুযোগ এনে দিয়েছিলেন যুবরাজ সিং। সৌরভ সুযোগ পেয়েছিলেন যুবরাজের দল পুনে ওয়ারিয়র্সে। তখন অনেকেই বলেছিলেন, এ হচ্ছে ‘মহারাজা’র প্রতি যুবরাজের ঋণ স্বীকার। এত দিন পর যুবরাজও বললেন, ‘সৌরভের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর সময় ও আমাকে অনেক সহায়তা করেছে। ও যখন আইপিএলে খেলতে চাইল, আমার মনে হলো, দাদাকে সমর্থন দেওয়ার এটাই সুযোগ।’ ওয়েবসাইট।দাঙ্গা থামাতে...ম্যাচ পাতানো আর দাঙ্গা—এই দুটি ইতালির ফুটবলের জন্য মূর্তিমান অভিশাপ। এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ইতালি। দাঙ্গা এড়ানোর উপায়ও বের করা হয়েছে। সত্যিকার ফুটবলপ্রেমীদের মাঠে আসা নিশ্চিত করতে দেওয়া হচ্ছে পরিচয়পত্র। এই পরিচয়পত্র দেখিয়েই কিনতে হবে ক্লাবের মৌসুমি টিকিট। ২০০৭ সালে কাতানিয়া ও পালের্মোর মধ্যকার সিসিলিয়ান ডার্বির দাঙ্গাটি ছিল সবচেয়ে ভয়াবহ। একজন পুলিশ মারা গিয়েছিল সেই দাঙ্গায়। ওই বছরই লাৎসিওর এক সমর্থককেও গুলি করে হত্যা করা হয়। ফুটবল দেখতে এসে এভাবে আর যেন কেউ মারা না যায়—এটাই নিশ্চিত করতে চাইছেন ইতালির ফুটবল কর্তারা। রয়টার্স।