অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরারি ফেরারশচীন টেন্ডুলকারের সাধের ফেরারি এখন শোভা পাচ্ছে সুরাটের এক ব্যবসায়ীর গ্যারেজে! ডন ব্র্যাডম্যানের ২৯ টেস্ট সেঞ্চুরি ছোঁয়ার পর টেন্ডুলকারকে ৩৬০ মোডেনা ফেরারিটি উপহার দিয়েছিল ফিয়াট কোম্পানি। কোম্পানির হয়ে চাবি তুলে দিয়েছিলেন স্বয়ং ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার। গাড়িটির জন্য কম হ্যাপা পোহাতে হয়নি টেন্ডুলকারকে। অর্থ মন্ত্রণালয় প্রায় সোয়া কোটি রুপি কর মওকুফ করে দেওয়ায় সমালোচনার ঝড়ও উঠেছিল ২০০৩ সালে। অনেক সময়ই গভীর রাতে লং ড্রাইভে বেরোতেন লাল টুকটুক গাড়িটি নিয়ে। কিন্তু সপ্তাহ দুয়েক আগে প্রিয় গাড়িটিকে বিক্রি করে দিয়েছেন রাজ হান্স গ্রুপের চেয়ারম্যান জয়েস দেশাইয়ের কাছে। টেন্ডুলকারের এই হঠাৎ বৈরাগ্যের কারণ কী! ওয়েবসাইট।‘লেডি গাগা’ গেলেনউইম্বলডন শুরুর আগেই আলোচনায় এসেছিলেন। অদ্ভুতুড়ে ডিজাইনের পোশাকের কারণে। উইম্বলডন শুরুর আগে খেলোয়াড়দের পার্টিতে বেথানি মাটেক-স্যান্ডসের পরনে যে ছিল টেনিস বলের জ্বলজ্বলে হলুদ রং দিয়ে বানানো পোশাকটি। যে পোশাকে ছিল অনেকগুলো টেনিস বলের নকশা। উইম্বলডনে খেলতে হয় সাদা পোশাকে। কিন্তু সেখানেও পোশাক নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের এই ৩০তম বাছাই। প্রথম রাউন্ডে খেলতে নামার আগে যে জ্যাকেটটি পরে এসেছিলেন, সেটিতেও টেনিস বলের ছড়াছড়ি। নিজেকে ‘টেনিসের লেডি গাগা’ হিসেবে ঘোষণা দেওয়া মাটেক-স্যান্ডসের অবশ্য এবার উইম্বলডনে নতুন পোশাক নিয়ে আলোচনায় আসা হচ্ছে না। প্রথম রাউন্ডেই জাপানের মিসাকি দোইয়ের কাছে হেরে গেছেন। এএফপি।