অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চড়া দামেবাফানা বাফানা বলতে সবাই দক্ষিণ আফ্রিকা ফুটবল দলকে বোঝে। কিন্তু এই নামটা কিনতে এখন ৫০ লাখ র‌্যান্ড (৫ কোটি ৩৫ লাখ টাকা প্রায়) গুনতে হবে! অবিশ্বাস্য শোনালেও ঘটনা সত্যি। কারণ বাফানা বাফানা নামটি ২০ বছর আগে জোহানেসবার্গভিত্তিক একটি লাইসেন্সকারী প্রতিষ্ঠান স্ট্যানটন উডরাশ নিজেদের নামে নিবন্ধন করে রেখেছিল। এই নামের অবৈধ ব্যবহারের দায়ে দক্ষিণ আফ্রিকা ফুটবল দলকে আদালতেও তুলেছিল তারা। মামলায় অবশেষে জিতেছে উডরাশ। এখন ১২ মাসে এই টাকা শোধ করতে হবে ফুটবল ফেডারেশনকে। ১৯৯২ সালে এক অখ্যাত সাংবাদিক ‘আমাদের ছেলে’র জুলু ভাষার অর্থ ভুল করে লিখেছিলেন বাফানা বাফানা। সেটাই হয়ে যায় জনপ্রিয়। রয়টার্স। ক্ষোভের বিস্ফোরণদলকে প্রথম বিভাগে টিকে থাকতে হলে প্লে-অফ খেলতে হবে, এই খবর শুনেই একজনের হূৎপিণ্ড চিরদিনের মতো থেমে গেছে। সেই দল যখন প্লে-অফ খেলে হারে, বাকি সমর্থকদের অবস্থাও কল্পনা করে নেওয়া যায়। আর্জেন্টিনার রেকর্ড শিরোপাজয়ী দল রিভার প্লেটের এই দুর্দশায় ক্ষুব্ধ সমর্থকেরা ক্লাবের স্টেডিয়াম চত্বরে হাঙ্গামা করেছে। খেলোয়াড়, কোচ আর ক্লাব সভাপতির নামে দুয়ো দিয়েছে। সভাপতি ড্যানিয়েল প্যাসারেলা আর কোচ হোসে লোপেজের পদত্যাগের দাবি উঠেছে। প্রথম লেগে ২-০ গোলে হেরে আসার পর দল অনুশীলন করছে অন্য মাঠে। জানেই, এদিকে হাঙ্গামা হবে। রোববার ফিরতি লেগে রিভারের ১১০ বছরের ইতিহাসে সবচেয়ে লজ্জাটি এড়ানোর শেষ সুযোগ। রয়টার্স।সেরেনার দাবিনারী-পুরুষের সম-অধিকার—মুখে ফেনা তোলাই সার। বৈষম্য আসলে রন্ধ্রে রন্ধ্রে। এই যেমন উইম্বলডনে। পুরুষ এককের শীর্ষ খেলোয়াড়দের খেলতে দেওয়া হয় সেন্টার কোর্ট আর কোর্ট ওয়ানে। সেখানে মহিলাদের খেলতে হয় দুই নম্বর কোর্টে। আর সব মেয়েদের না হয় দুই নম্বর কোর্টেই খেলানো হলো, কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের সঙ্গে কেন কর্তৃপক্ষের এমন আচরণ? উইলিয়ামস বোনদের ছোটজন উইম্বলডনের প্রধান কর্তাকে সতর্কই করে দিলেন, শীর্ষ পুরুষ খেলোয়াড়েরা যেমন আচরণ পান, তাঁরও সেটি পাওনা। তাই তাঁকে আবার সেন্টার কোর্ট বা এক নম্বর কোর্টে ফিরিয়ে আনা হোক। সেরেনার মতে, বোন ভেনাসেরও একই দাবি তোলা উচিত। যদিও ভেনাস এ নিয়ে উচ্চবাচ্চ্য করেননি। ওয়েবসাইট।