অন্যকলাম
ফেরারি বেচে নিশানসাধের ফেরারি গাড়িটি কেন বিক্রি করে দিলেন শচীন টেন্ডুলকার? এ নিয়ে কৌতূহল আছে। হাজার হোক সেই গাড়ির চাবি তাঁর হাতে তুলে দিয়েছিলেন মাইকেল শুমাখারের মতো কিংবদন্তি। কারণটা জানা গেল। ফেরারিতে চেপে বের হলে সবাই টের পেয়ে যেত শচীন টেন্ডুলকারই যাচ্ছে। এ কারণেই ওটা বিক্রি করে নতুন একটি নিশান জিটি-আর কিনেছেন টেন্ডুলকার। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় প্রচণ্ড গতির ওই ফেরারি নিয়ে চলাফেরা করাও ছিল মুশকিল। এসব ঝামেলা থেকে বাঁচতেই গাড়িটি বেচে দেওয়া। মন যতটা খারাপ হয়েছিল, ততটাই ভালো হয়ে গেছে নতুন গাড়ি পেয়ে। এটি নিয়ে টেন্ডুলকারের গাড়ি হলো চারটি। গ্যারেজে আগেই ছিল দুটি বিএমডব্লু আর একটি স্কোডা। ওয়েবসাইট।বাটের ছুটিদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তাঁর। তবে অনেকের মতে, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যার নাম ইজাজ বাট। বারবার অধিনায়ক পাল্টানো, জাতীয় ক্রিকেটারদের সঙ্গে নানা ঝামেলায় হয়তো কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন পিসিবির চেয়ারম্যান। হংকংয়ে আইসিসির পাঁচ দিনের সভা শেষেই তাই ছুটিতে যাচ্ছেন। পাকিস্তান ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের অবশ্য উল্লসিত হওয়ার মতো কিছু এখনো হয়নি, ছুটিটা মাত্রই এক মাসের! অবশ্য আগামী অক্টোবরে মেয়াদ শেষ হবে বাটের। তবে দেশের প্রেসিডেন্ট ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারি তাঁকে যেতে দেবেন বলে মনে হয় না। গত বিশ্বকাপের পরই নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন বাট, পারেননি জারদারির কারণে! ওয়েবসাইট।