অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশার প্রকাশকুসংস্কারে বিশ্বাসী হলে এখন থেকে তাঁর মা-বাবাকে আর গ্যালারিতেই ঢুকতে দেবেন না মারিয়ন বারতোলি। ফরাসি এই টেনিস খেলোয়াড় মা-বাবাকে গ্যালারি থেকে বের করে দিয়েই যে পরশু জিতেছেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে! ১৪ নম্বর কোর্টে ফ্লাভিয়া পানেত্তার কাছে প্রথম সেটটা ৫-৭ গেমে হেরে মেজাজটা ভীষণ বিগড়ে গিয়েছিল। ‘আসলে এতটা ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম, কোনোভাবে রাগটা প্রকাশ করতে হতো। অবশ্য ম্যাচ শেষ করেই তাঁদের সঙ্গে দেখা করেছি। তাঁরা আমার মনের অবস্থাটা বুঝেছেন’—বলেছেন শেষ পর্যন্ত জয়ী বারতোলি। বাবা ও কোচ ওয়াল্টার বাইরে ছোট পর্দায় দেখেছেন ম্যাচ। এরপর জয়ী কন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন, এদিন বারতোলি জীবনের সেরা খেলাটাই খেলেছেন। ওয়েবসাইট।আড়ালে আবারআবার বিশ্বকাপ। আবার উত্তর কোরিয়া এবং আবার লুকোচুরি! ২০১০ বিশ্বকাপের মতো জার্মানিতে কাল শুরু মহিলা বিশ্বকাপেও নিজেদের প্রচারের আলো থেকে দূরে রাখছে এশিয়ার দেশটি। আগামীকাল তাদের প্রথম খেলা আবার পড়েছে রাষ্ট্রীয় ‘শত্রু’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে! এ কারণেই কিনা আরও আড়ালে উত্তর কোরিয়া মহিলা দল। অনুশীলনে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। ফলে কোচ বা খেলোয়াড় কারও সঙ্গে কথা বলারও সুযোগ নেই। কিন্তু তাদের নিয়ে আগ্রহ বাড়ছে। টুর্নামেন্টের তরুণতর দল এনেও ভালো খেলার আভাসও দিচ্ছে দল। কদিন আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ৩-০ গোলে। কিন্তু যতই আগ্রহ থাকুক, কোরীয়দের নাগাল পাচ্ছেন না সাংবাদিকেরা। এএফপি।শাস্তিকরমর্দনের জন্য কেউ হাত বাড়িয়ে দিলে সৌজন্য রক্ষা করতে ভুলবেন না। কারণ স্রেফ ‘হ্যান্ডশেক’ না করার অপরাধে ১০ লাখ ফ্রাঁ (১ লাখ ৬০ হাজার টাকা প্রায়) জরিমানা গুনতে হচ্ছে অ্যালেক্স সংকে। সংয়ের অপরাধ, ক্যামেরুন দলে সতীর্থ স্যামুয়েল ইতোর সঙ্গে হাত মেলাননি। গত বিশ্বকাপেই এই দুই খেলোয়াড়ের মন-কষাকষির শুরু। অধিনায়কের সঙ্গে বাদানুবাদের শাস্তিস্বরূপ বিশ্বকাপে আর খেলা হয়নি। বিশ্বকাপের পরও সং জাতীয় দলে খেলেননি চোটের কারণে। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের আগে আবার দলে ফিরেছেন। কিন্তু ইতোর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েই পড়লেন ঝামেলায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শেষমেশ শাস্তি পেতে হলো আর্সেনালের ফুটবলারকে। রয়টার্স।