অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেদেরার এখনোসপ্তম শিরোপা জয়ের আশায় রজার ফেদেরার নিরঙ্কুশ ফেবারিট হয়তো নন। কিন্তু বিজ্ঞাপনের বাজারে সুইস তারকা অতুলনীয়, প্রায় অপ্রতিদ্বন্দ্বী। আনরুলি মিডিয়ায় সবচেয়ে বেশি প্রচারিত ২০ বিজ্ঞাপনচিত্রের সাতটিই ফেদেরারের! তালিকার এক নম্বরে আছে এমন একটি বিজ্ঞাপন—যেখানে ফেদেরার সুইজারল্যান্ডের লোকজ নায়ক উইলিয়ামস টেলের মতো একজনের মাথায় রাখা একটা টিনের ক্যানকে তাঁর সার্ভ দিয়ে উড়িয়ে দিচ্ছেন। ফেদেরারের চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল এখানে অনেক পেছনে, তালিকায় তাঁর বিজ্ঞাপন মাত্র একটি। মারিয়া শারাপোভা, ফ্রেঞ্চ ওপেনজয়ী লি না ও আনা ইভানোভিচও জায়গা করেছেন পুরুষ-রাজত্বের একটা জায়গায়। সার্বিয়ান নোভাক জোকোভিচও নাদালের চেয়ে এগিয়ে, তালিকায় তাঁর বিজ্ঞাপন দুটি। রয়টার্স।অলিম্পিকে টুইটারফেসবুক, টুইটার সর্বগ্রাহ্য নয়! কর্মীর কাজের ক্ষতি হবে বলে অনেক করপোরেট অফিসেই সামাজিক যোগাযোগের এই দুটি মাধ্যম নিষিদ্ধ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কর্তারা এতটা বেরসিক নন। আগামী বছরের লন্ডন অলিম্পিকে অ্যাথলেটদের সামাজিক যোগাযোগ থেকে দূরে রাখছেন না তাঁরা। আইওসি জানিয়েছে, লন্ডন অলিম্পিকে টুইটারে লিখতে পারবেন অ্যাথলেটরা। তবে স্বাধীনতার অপব্যবহার চলবে না। কিছু বিধিনিষেধ মেনেই টুইট বা ব্লগ করতে হবে অ্যাথলেটদের। যেমন চাইলেই বাজে কোনো কথা লেখা যাবে না, অশ্লীল গণ্য হতে পারে, এমন কোনো ছবিও দেওয়া যাবে না। ব্লগে লেখাটাও সাংবাদিকের প্রতিবেদনের মতো হতে পারবে না, দেওয়া যাবে না ভেন্যুর ভেতরকার ছবিও। রয়টার্স। কারণ কুকুরএকটা শট মিস করেন আর র‌্যাকেট ছুড়ে ফেলেন। অনিচ্ছাকৃত কোনো ভুল হলেও তাই—শনিবার বাগদাতিসের বিপক্ষে নোভাক জোকোভিচ যেন রাগই ঝাড়ছিলেন! কেন এমন প্রতিক্রিয়া? ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল একটা কারণ খুঁজে পেয়েছে। পোষা কুকুর পিয়েরকে নিয়ে আসতে না পারার রাগই নাকি র‌্যাকেটের ওপর দিয়ে গেছে। ‘বিশ্বের দুই নম্বর খেলোয়াড় পিয়েরকে উইম্বলডনে নিয়ে আসতে না পারায় খুব হতাশ’—ডেইলি মেইলকে জানিয়েছে জোকোভিচের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র। যেখানেই যান, পিয়েরকে সঙ্গে নিয়ে যান। কিন্তু ব্রিটেনের ভিসা(!) পায়নি জোকোভিচের প্রিয় কুকুর। ওয়েবসাইট।