অন্যকলাম
জনপ্রিয়তাকে বেশি জনপ্রিয়—একজন সাবেক খেলোয়াড়, নাকি তাঁর দেশের প্রধানমন্ত্রী? নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি ভারত সফরে এসে উত্তর পেলেন, অন্তত এখানে তাঁর চেয়ে স্টিফেন ফ্লেমিং অনেক অনেক বেশি জনপ্রিয়। রাষ্ট্রীয় সফরে কি এখন ভারতে। সফরে তাঁর সঙ্গী হয়েছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লেমিংও। কাল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের কোচ আর নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী। কিন্তু উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমের কর্মীরা ঘিরে ধরেন ফ্লেমিংকেই। অসহায়ের মতো পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটাই চেয়ে চেয়ে দেখেন কি। এরপর রসিকতা করে বলেন, ‘প্রথম যে জিনিসটা আমি অবগত হলাম, স্টিফেন ফ্লেমিং এখানে খুবই জনপ্রিয়।’ ওয়েবসাইট।মেসি ও ওবামাকে বলে যুক্তরাষ্ট্রের লোকেরা ফুটবল পছন্দ করে না? হ্যাঁ, ফুটবলটাকে তারা ‘সকার’ নামেই চেনে, কিন্তু ভালোবাসা তাদেরও আছে বৈকি। কিছুদিন আগে গোল্ডকাপের ফাইনালে ৯০ হাজার দর্শক হওয়া সেটারই প্রমাণ। আরেকটি প্রমাণ দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মেজর লিগ সকার চ্যাম্পিয়ন কলোরাডো র্যাপিডস শুভেচ্ছা সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে গিয়েছিল। কলোরাডোর একটি শুভেচ্ছা জার্সি তুলে দেওয়া হয় ওবামার হাতে। ১০ নম্বর জার্সির পেছনে লেখা ছিল ‘ওবামা’। প্রেসিডেন্টকে জানানো হয়, দলের নেতৃস্থানীয় খেলোয়াড়টিকেই দেওয়া হয় ১০ নম্বর। ওবামাও তখন জানিয়ে দেন, ‘হ্যাঁ, আমি আর মেসি তাহলে ১০ নম্বর।’ ওবামা দেখা যাচ্ছে ‘সকারে’র ভালোই খোঁজ রাখেন! ওয়েবসাইট।অন্য পরিচয়মেয়েদের ফুটবলে বড় তারকাদের একজন তিনি। স্বাভাবিকভাবেই মার্তাকে নিয়ে আগ্রহও বেশি। ব্রাজিলের এই ‘স্কার্ট পরা পেলে’ বেশ মন খুলে কথাও বলছেন। কিন্তু সম্প্রতি তাঁর যেসব কথাবার্তা এল, সেগুলোর বেশির ভাগই এ রকম: ‘মেয়েরা শুধু মাঠেই নয়; এখন পরিবার, স্কুল আর কর্মক্ষেত্রেও নেতৃত্ব দিচ্ছে। ব্যক্তি ও সামাজিক জীবনে মেয়েদের আরও বেশি সক্রিয় অংশগ্রহণ পারে জাতিসংঘের সহস্রাব্দ লক্ষ্যমাত্রা পূরণ করতে...।’ ব্যাপার কী? ব্যাপার হলো, মার্তা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একজন শুভেচ্ছাদূত। এ কারণেই মহিলা বিশ্বকাপে এক অনুষ্ঠানে ফুটবলার পরিচয়টা ছাপিয়ে বড় হয়ে দেখা দিল তাঁর এই পরিচয়। ওয়েবসাইট।