অন্যকলাম
মিলমিল তো দুজনের মধ্যে আছেই। দুজনেরই চূড়ান্ত লক্ষ্য—রান। শচীন টেন্ডুলকারের ব্যাট রানের ক্ষুধায় ভোগে সব সময়। উসাইন বোল্টের তো ‘রান’, মানে দৌড়ই কাজকারবার। ভারতীয় কিংবদন্তির সঙ্গে নিজের আরও কিছু মিল খুঁজে পাচ্ছেন ইতিহাসের দ্রুততম মানব। বোল্ট বলেছেন, ‘তিনি সব সময় সমর্থকদের জন্যই খেলেন...আমিও তা-ই করি।’ টেন্ডুলকারকে নিজের দৌড় দেখার আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু সর্বকালের সেরা কে—প্রশ্নটা যখন এল, জ্যামাইকান বোল্ট হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ান। টেন্ডুলকারের চেয়ে এগিয়ে রাখলেন ভিভ রিচার্ডসকে, ‘কে সেরা এটা বলা কঠিন। তবে আমি স্যার ভিভকে এগিয়ে রাখব।’ ওয়েবসাইট।ডক্টর ফার্গুসনওল্ড ট্রাফোর্ডে সবাই তাঁকে ডাকে স্যার। অনেক আগে থেকেই তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন। বাকি ছিল ডক্টরেট ডিগ্রি পাওয়া। এবার সেটাও পেয়ে যাচ্ছেন ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে ডক্টরেট উপাধি দিচ্ছে ইউনিভার্সিটি অব স্টার্লিং। ‘ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ডক্টর উপাধি দেওয়া হচ্ছে তাঁকে’—বলেছেন স্কটল্যান্ডের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র। বিশ্ববিদ্যালয়ের একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্কটিশ কোচকে দেওয়া হবে ডিগ্রি। ১২টি প্রিমিয়ার লিগ ও ২টি চ্যাম্পিয়নস লিগসহ ম্যানইউকে ছোট-বড় ৩৬টি শিরোপা জেতানো ফার্গুসনকে ডক্টরেট ডিগ্রি দেবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জেমস নওটি। আর সেই দিন থেকে তিনি হয়ে যাবেন ডক্টর স্যার আলেক্সান্ডার চাপম্যান ফার্গুসন। ওয়েবসাইট। নতুন স্টেফি২২টি গ্র্যান্ড স্লাম এককের শিরোপা জেতা স্টেফি গ্রাফ পেশাদার টেনিস থেকে বিদায় নিয়েছেন ১৯৯৯ সালে। এক যুগ পর আবার একজন স্টেফি গ্রাফকে পেয়ে গেছে জার্মানি। স্টেফি গ্রাফ? হ্যাঁ, স্টেফি গ্রাফই। তবে যোগ করতে হবে ‘নতুন’ শব্দটি। পরশু ফ্রান্সের মারিয়ন বারতোলিকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছে স্যাবাইন লিসিস্কি। উচ্ছ্বসিত জার্মান গণমাধ্যম ২১ বছর বয়সী তরুণীর নাম দিয়েছে ‘নতুন স্টেফি গ্রাফ।’ বিল্ড পত্রিকা লিখেছে, ‘শেষ পর্যন্ত আমরা আরেকজন স্টেফি পেয়ে গেলাম।’ আরেকটি পত্রিকা লিখেছে, ‘স্টেফির উত্তরসূরি।’ ব্রিটিশ গণমাধ্যম আরও এককাঠি সরেস। তারা লিসিস্কির ডাকনাম দিয়েছে ‘ডরিস বেকার’, ‘বোম বোমবাইন’। কিংবদন্তি বরিস বেকারের সূত্রে আরকি! এএফপি।