অন্যকলাম
জামালের হতাশাক্রীড়া প্রতিবেদক মিঠুন, মামুনুলদের হোটেল লবিতে পেয়ে বিদায় আলিঙ্গনে বাঁধলেন। অস্ফুট স্বরে বললেন, ‘আমি চলে যাচ্ছি।’ জামাল ভুঁইয়ার দুই চোখ ছলছল করে উঠল। ডেনমার্কে জম্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ স্বপ্ন নিয়ে এসেছিলেন জাতীয় দলে খেলতে। কিন্তু তাঁর সেই আশা আপাতত পূরণ হলো না। কিন্তু যাওয়ার আগে তাঁর বিস্ময়, ‘আমার বাংলাদেশি পাসপোর্ট লাগবে। ফেডারেশন পাসপোর্টের দায়িত্ব নিয়েছে। কিন্তু এখানে সপ্তাহ তিনেক কাটালেও পাসপোর্ট পাইনি। তাই রোববার চলে যাচ্ছি।’ আবার আসবেন কি না, জানতে চাইলে খানিক আবেগাগ্লুত দেখাল হালকা গড়নের তরুণকে, ‘কোচ আমাকে পছন্দ করেছেন। পরে ডাকলে অবশ্যই আসব। জাতীয় দলে খেলার স্বপ্ন আমি পূরণ করতে চাই।’ সুদূর ডেনমার্ক থেকে এসেও পাসপোর্ট করতে না পারার জন্য এমন বিদায়ে তাই হতাশ জামাল। অন্য লড়াইকে ভালো? রাফায়েল নাদাল নাকি অ্যান্ডি মারে? না, টেনিসের কথা হচ্ছে না। হচ্ছে প্লে-স্টেশনের ভিডিও গেমসের কথা। নাদাল-মারে আজ উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি। এমনিতে দুজন খুবই ভালো বন্ধু। টুর্নামেন্ট চলার ফাঁকে দুজন প্লে-স্টেশনে গেমসও খেলেন। কিন্তু নাদাল জানালেন, মারে নাকি ইদানীং তাঁর সঙ্গে আর গেমস খেলতে রাজি হচ্ছেন না। কারণ? ‘কারণ শেষ কয়েকবারই ও হেরে গেছে। সত্যি বলতে কি, প্রতিবারই ও হেরে যায়। মারেও জানালেন, ঘটনা সত্যি। কিন্তু তাঁর দাবি, নাদাল গেমস খেলার সময় জুটি বাঁধেন গেমস-এক্সপার্ট হুয়ান মোনাকো নামের একজনের সঙ্গে। পারলে নাদাল একাই খেলে দেখুক! এএফপি। সহমর্মী বেকারযৌন কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছিলেন তিনিও। ২০০১ সালে এ নিয়ে মোটামুটি বেশ শোরগোলও পড়েছিল। এ খবরে তাই সেই অর্থে চমক নেই, যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে জেরবার ক্রীড়া তারকাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন বরিস বেকার। টাইগার উডসকে দিয়ে শুরু। এরপর ইংলিশ ফুটবল তারকাদের জড়িয়ে একে একে অসংখ্য কেলেঙ্কারি ফাঁস হতে থাকে, সর্বশেষ যাতে জড়িয়েছেন রায়ান গিগস। কিন্তু সাবেক জার্মান টেনিস তারকা বলছেন, এভাবে তারকাদের হেনস্তা করার মানে হয় না, ‘সবাইকে বুঝতে হবে খেলোয়াড়েরাও মানুষ। আমরা কেউই শতভাগ নির্দোষ নই। সেই দাবিও আমরা করতে পারি না। যে তারকারা এভাবে বিতর্কে জড়িয়েছে, তাদের দুঃখটা আমি বুঝি।’ ওয়েবসাইট।