অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেদেরার হারায়রজার ফেদেরারের আকস্মিক পরাজয়ে বড় ক্ষতি হয়ে গেল অক্সফামের। বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা ১৫টি বেসরকারি সংস্থার এই জোট একটুর জন্য এক লাখ পাউন্ড থেকে বঞ্চিত হলো। ফেদেরারের হারের সঙ্গে এর সম্পর্ক কী? ব্যাপারটা খোলাসা করা যাক। সেই ২০০৩ সালে নিকোলাস নিউলাইফ নামের এক ফেদেরার-ভক্ত মাত্র এক হাজার ৫২০ পাউন্ড বাজি ধরেছিলেন যে ২০১১ সালে ফেদেরার ৭ নম্বর উইম্বলডনটি জিতবেন। সে সময় এই বাজির দর এতটাই বেশি ছিল, ফেদেরার জিতলে সত্যিই এবার এক লাখ পাউন্ড পেতেন নিউলাইফ। কিন্তু তিনি মারা গেছেন আগেই। তাঁর করা উইল অনুযায়ী এই টাকা যেত দাতব্য কাজে। সেটাই পেত অক্সফাম। ওয়েবসাইট।ব্র্যাডম্যানের টুপিস্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের স্মৃতিবিজড়িত ক্রীড়াসামগ্রী নিলামে তোলা মানেই মানুষের হুমড়ি খেয়ে পড়া। কিন্তু এবার দেখা গেল উল্টোটা। ১৯৩৪ মৌসুমে পরা স্যার ডনের ‘ব্যাগি গ্রিন’ টুপিটা নিলামে বিক্রিই হয়নি! প্রারম্ভিক মূল্য এক লাখ ৮৭ হাজার ৫০০ ডলার ধরা হলেও প্রত্যাশিত মূল্য ছিল দুই লাখ ৫০ হাজার থেকে তিন লাখ ডলার। কিন্তু দর্শকের আগ্রহ দেখা যায়নি। এতে অবশ্য হতাশ নয় নিলাম আয়োজক চার্লস লেস্কি হাউস। এখন ব্যক্তিগতভাবে বিক্রির চেষ্টা চলবে। ‘টুপি’টা প্রত্যাশিত দামে বিক্রি হলে এটি হবে ব্র্যাডম্যানের ব্যবহূত ক্রীড়াসামগ্রীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামি পণ্য। এর আগে ব্র্যাডম্যানের অজেয় ১৯৪৮ সালের সফরে পরা ব্যাগি গ্রিনটা লেস্কিই বিক্রি করেছিল চার লাখ দুই হাজার ৫০০ ডলারে। ওয়েবসাইট।শব্দদূষণমারিয়া শারাপোভার খেলা দেখার সময় খেয়াল করেছেন নিশ্চয়ই, প্রতিটা শট মারার সময় কেমন শব্দ করেন এই রাশিয়ান। এর আগে কোর্টে শব্দ করার জন্য ‘সুখ্যাত’ ছিলেন মনিকা সেলেস। শারাপোভার এই ‘উহ্-আহ্’ নিয়ে সমালোচনাও হয়েছে। প্রতিপক্ষ খেলোয়াড়দের কেউ কেউ অভিযোগ করেন, এতে মনোযোগে ব্যাঘাত ঘটায়। শুধু প্রতিপক্ষ খেলোয়াড় নন, টেনিস খেলোয়াড়দের এ ধরনের শব্দ সমস্যা তৈরি করে খেলার সম্প্রচারেও। ভাষ্যকারদের অনেক কথাই হারিয়ে যায়। সমস্যার সমাধানে বিবিসির রেডিও ফাইভ এবার নতুন এক প্রযুক্তি ব্যবহার করছে। ‘উইম্বলডন নেট মিক্স’ নামের সেই প্রযুক্তির সাহায্যে খেলোয়াড়-সৃষ্ট অনাকাঙ্ক্ষিত শব্দ নিয়ন্ত্রণ করতে পারবে শ্রোতারা। ওয়েবসাইট।