অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে এক কোটিপ্রতিদিন ক্রিস্টিয়ানো রোনালদোর আয় কত? বেশি না, ‘মাত্র’ ১ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা। আমাদের অনেকেরই যেটা সারা জীবনেরও আয় নয়, রিয়াল মাদ্রিদের এই তারকা সেটি আয় করেন এক দিনেই! এমন হিসাবই দিয়েছে জার্মানির স্পনসরশিপবিষয়ক পরামর্শক সংস্থা মার্কেটিং পিআর। তাদের হিসাবে রোনালদো এক বছরে আয় করেন ৩ কোটি ৮৫ লাখ ইউরো। সে হিসাবে প্রতিদিন গড়ে তাঁর আয় ১ লাখ ইউরোর সামান্য বেশি। এই সংস্থার হিসাবে রোনালদোর পরেই আয়ের দিক দিয়ে আছেন মেসি। বছরে তাঁর আয় ৩ কোটি ১০ লাখ ইউরো। প্রতিদিন মেসি আয় করেন ৮৫ হাজার ইউরো! ওয়েবসাইট।ভারতে ওর্তেগা!তাঁকে বলা হতো ‘নতুন ম্যারাডোনা’। মাঠের ফুটবল দিয়ে ম্যারাডোনার ‘ম’ও হতে পারেননি। অবশ্য বিতর্ক-সমালোচনার দিক দিয়ে কিছুটা এগিয়েছিলেন। সেই আরিয়েল ওর্তেগা নাকি খেলতে আসছেন ভারতের ক্লাব ফুটবলে। মদ্য-আসক্তির কারণে সম্ভাবনাময় ক্যারিয়ারটাকে শেষ করে দেওয়া এই আর্জেন্টাইন খেলতে পারেন গোয়ার ক্লাব ডেম্পোর হয়ে। ‘ওর্তেগাকে সই করানোর একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা এ নিয়ে খুবই রোমাঞ্চিত। অবশ্য কথাবার্তা কেবলই প্রারম্ভিক পর্যায়ে আছে’—বলেছেন ডেম্পোর কোচ আরমান্দো কোলাসো। রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবলে পা রাখা ওর্তেগা এখন ধারে খেলছেন নিচু সারির ক্লাব অল বয়েজে। তাঁকে কিনতে খুব বেশি খরচও নাকি হবে না ডেম্পোর। ওয়েবসাইট।উডসের সুসংবাদঅবশেষে কুফা কাটল টাইগার উডসের। ২০০৯ সালে সেই যৌন কেলেঙ্কারি জানাজানির পর থেকেই উডসের রাজত্বে পতনের হাওয়া। সংসার গেছে, ফর্ম গেছে, কমে এসেছে বিপুল আয়ের ভান্ডার। নতুন চুক্তি তো নয়ই, উল্টো বাতিল হচ্ছিল একের পর এক বিজ্ঞাপনী চুক্তি। কিন্তু এবার মা লক্ষ্মী মুখ তুলে তাকিয়েছেন। ওই কেলেঙ্কারির পর এই প্রথম নতুন বিজ্ঞাপন চুক্তি করলেন কেবল পণ্যের দূতিয়ালি করেই বিলিয়নিয়ার হওয়া বিশ্বের প্রথম অ্যাথলেট। অবশ্য যুক্তরাষ্ট্রে নয়, নতুন চুক্তিটা উডস করেছেন জাপানের কোয়া কোম্পানির সঙ্গে। শুক্রবার জাপানের টেলিভিশনে ১৫ সেকেন্ডের বিজ্ঞাপনচিত্রটি প্রথমবার প্রচারিতও হয়েছে। এএফপি।