অন্যকলাম
চীনা চমকচীনের ক্লাব ফুটবল খুব একটা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জায়গা পায় না। কিন্তু এবার পেল। তুঘলকি এক কাণ্ডই করে বসেছে চীনের শীর্ষ ফুটবল ক্লাব গুয়াংজু এভারগ্রান্ড। চীনা ট্রান্সফার রেকর্ড ১ কোটি ডলার খরচ করে তারা দলে ভেড়াল দারিও কোনকাকে। আর্জেন্টাইন এই মিডফিল্ডার এর আগে খেলতেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে। ব্রাজিলের এই মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন কোনকা। চীনা দলবদলের আগের রেকর্ডটিও এভারগ্রান্ডেরই। এ বছরের শুরুর দিকে সাড়ে ৪৬ লাখ ডলার দিয়ে তারা কিনে এনেছিল ব্রাজিলের ক্লিওকে। এবার দ্বিগুণেরও বেশি খরচ করল কোনকাকে কিনতে। এএফপি।ফ্লেচারের জন্য..ভারতের কোচের পদটা লোভনীয়। কতটা লোভনীয়? ডানকান ফ্লেচারকে দিয়েই বুঝে নিন। ভারতের এই নতুন কোচ চাকরির প্রথম বছরেই প্রায় ১০ লাখ পাউন্ড আয়ের সম্ভাবনা জাগিয়েছেন। অবশ্য এর জন্য ফ্লেচারকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতে আসতে হবে। এই জিম্বাবুইয়ান কোচের বার্ষিক বেতন এমনিতেই আনুমানিক ৮ লাখ পাউন্ড। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট কোচ তিনিই। এখন এরই সঙ্গে বোনাস হিসেবে আরও অনেক কিছু যোগ করার হাতছানি তাঁর সামনে। ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিততে পারলেই যেমন দেড় লাখ পাউন্ড বোনাস পেয়ে যাবেন। খুবই লোভনীয় সন্দেহ নেই। কিন্তু কাজটাও কঠিন। ভারত গত ২৫ বছরে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জেতেনি। ওয়েবসাইট।ডিভোর্সডিভোর্স শব্দের বাংলা প্রতিশব্দ বিবাহবিচ্ছেদ, তালাক দেওয়া, সম্পর্কের বিলুপ্তি ইত্যাদি। তাই শুধু স্বামী-স্ত্রী নয়, ইচ্ছে হলে মা-বাবা ডিভোর্স দিতে পারে ছেলেকে, কিংবা ছেলে মা-বাবাকে! যেমন মা-বাবাকে ডিভোর্স দিতে যাচ্ছেন জাস্টিন রাইট। কারণ প্রেম। নিউজিল্যান্ডের এই উঠতি সাঁতারু প্রেম করছেন যুক্তরাষ্ট্রের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু রাই জেফরির সঙ্গে। কিন্তু সাত বছরের বড় জেফরির সঙ্গে প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাইটের মা-বাবা। প্রেম ঠেকাতে ছেলে যাতে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে না পারে সেই চেষ্টাও করেছেন ১৭ বছর বয়সী রাইটের মা-বাবা। তাই শুধু ডিভোর্স নয়, মা-বাবার বিপক্ষে মামলাও করবেন রাইট। এএফপি।