অন্যকলাম
মাথায় নেইমনঃকষ্ট না থাকলে টিম নিলসেন এভাবে বলতে পারেন না। ওয়েস্ট ইন্ডিজ সাম্রাজ্যের পতনের পর বিশ্ব ক্রিকেটে দীর্ঘদিন একচ্ছত্র আধিপত্য করেছে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিং-প্রথা চালুর পর টেস্টের এক নম্বর আসনটি প্রায় নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছিল! দুবার আছে টানা ১৬ টেস্ট জয়ের কীর্তি। সাম্রাজ্য-পতনে সেই অস্ট্রেলিয়া এখন টেস্টের পাঁচ নম্বর দল! এ অবস্থায় এক নম্বর জায়গাটা ফিরে পাওয়াই অস্ট্রেলিয়ানদের এক নম্বর লক্ষ্য হওয়ার কথা। অথচ অস্ট্রেলীয় কোচ কিনা বলছেন, শীর্ষস্থান ফিরে পাওয়ার বিষয়টি অস্ট্রেলিয়ার ভাবনাতেই নেই! গুরুত্বও নাকি দেওয়া হচ্ছে না। আগামী মাসে শ্রীলঙ্কা সফর। নিলসেন বলছেন, ‘শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিই এই মুহূর্তে আমার একমাত্র চিন্তা।’ ওয়েবসাইট।লামের তাড়নানিজেরা না পারুন, অন্যদের অনুপ্রাণিত করতে তো আর দোষ নেই! নেই বলেই ফিলিপ লাম নিজ দেশের মেয়েদের তাড়া দিচ্ছেন ‘বোনেরা, বিশ্বকাপটা জিতে নাও।’ ২০০৬ জার্মানি বিশ্বকাপের পর ২০১০ বিশ্বকাপেও তৃতীয় হয়েছে লামদের জার্মানি। ২০১০ বিশ্বকাপে তো লামই ছিলেন অধিনায়ক। বিপরীতে মহিলা বিশ্বকাপে আগের দুবারই চ্যাম্পিয়ন জার্মানি। নিজেদের মাটিতে এবার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা। এই পথে জার্মান মেয়েরা এগিয়েও গেছে অনেক দূর। প্রথম দুই ম্যাচ জিতে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আজ ফ্রান্সকে হারাতেই হবে। এ পর্যায়ে জার্মানি জাতীয় অধিনায়ক বলছেন বির্জিত প্রিঞ্জদের বলছেন, ‘আমরা ২০০৬ সালে দেখেছি, ঘরের মাঠে বিশ্বকাপ খেলাটা কেমন!’ এএফপি।বাপকা বেটিআঠারো পূর্ণ হতে আরও সপ্তাহ খানেক বাকি। বিশ্বকাপ দলে রাখলেও এমিলি ফন এগমন্ডকে মাঠে নামানো নিয়ে সংশয়ে ছিলেন অস্ট্রেলিয়ার কোচ টম সারমান্নি। এত বড় টুর্নামেন্টের চাপে যদি ভেঙে পড়েন এমিলি! কিন্তু কিসের কী! পরশু মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে সেই তিনিই গড়লেন ইতিহাস। সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে গোল করলেন বিশ্বকাপে। তাঁর খেলায় চাপের লেশমাত্র ছিল না। এমিলি কি অন্য ধাতুতে গড়া? এই স্ট্রাইকার জানালেন, নার্ভাস তিনিও হন, তবে বাবার টিপস সেই চাপ মুহূর্তেই উড়িয়ে দেয়। বাবা গ্যারি নিজেও ছিলেন জাতীয় দলের ফুটবলার। তবে গোল তো দূরের কথা, বিশ্বকাপ খেলতেই পারেননি কখনো। বাবার টিপসে মেয়ে ছাড়িয়ে গেলেন বাবাকেই! ওয়েবসাইট।