অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের অনুষ্ঠানে...ক্রীড়া প্রতিবেদক  ফুটবলের অনুষ্ঠানে ক্রিকেটার। ক্রীড়া সংস্কৃতিতে বিরল দৃশ্য বটে। ফুটবলাররা ওই অনুষ্ঠানে থাকলেও ক্রিকেটারের উপস্থিতি আলাদা করে চোখে পড়বেই। কিন্তু কাল সুপার কাপের ড্র অনুষ্ঠানে তো কোনো ফুটবলারই নেই! হঠাৎ দেখা গেল ড্রয়ের কুপন তুলতে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ! জানা গেল, ড্র অনুষ্ঠানে কোনো ফুটবলারকে আমন্ত্রণই জানানো হয়নি। তাহলে মাহমুদকে কেন? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উত্তর, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। অনুষ্ঠানে এসেই মাহমুদকে দেখলাম। গ্রামীণফোন ওকে নিয়ে এসেছে।’ মাহমুদও সেটিই জানালেন, ‘তাহমিদ ভাই (গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশনস তাহমিদ আজিজুল হক) আমাকে এখানে নিয়ে এসেছেন।’ যেভাবেই আসুন, মাহমুদ নিজেও ফুটবলের অনুষ্ঠানে কোনো ফুটবলারকে না দেখে একটু অবাকই হয়েছেন!শুভকামনাফিদেল কাস্ত্রোর সঙ্গে বন্ধুত্বের খবর বিশ্ববিদিত। চাভেজের সঙ্গেও ভালোই দোস্তি। আদর্শের জায়গায় যে দারুণ মিল। দুজনই চে গুয়েভারার আদর্শে বিশ্বাসী। দুজনই ‘মার্কিন সাম্রাজ্যবাদের’ প্রবল সমালোচক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আর ডিয়েগো ম্যারাডোনার কথাই হচ্ছে। চাভেজ সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন কিউবায় গিয়ে। ক্যানসার ধরা পড়েছিল। অস্ত্রোপচার করিয়ে সেই টিউমার অপসারণ করেছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই নেতা। বিশ্বের নানা প্রান্ত থেকে চাভেজের দ্রুত সুস্থতা কামনায় বার্তা আসছে। চাভেজ জানালেন, ডিয়েগো ম্যারাডোনাও বার্তা পাঠিয়েছেন তাঁকে। ওয়েবসাইট।পিতা-পুত্রআজ দুই চন্দরপলেরই ব্যস্ত দিন। ডমিনিকায় শিবনারায়ণ চন্দরপল মুখোমুখি হবেন ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে। তাঁর ছেলে তাগেনারায়ণ চন্দরপলও থাকবে মাঠেই। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ত্রিনিদাদ ও টোবাগো বনাম গায়ানার ম্যাচে। গায়ানায় প্রথম রাউন্ড বৃষ্টিতে ভেসে যাওয়ায় চন্দরপলের বড় ছেলে নিজের সামর্থ্য প্রমাণ করতে পারেনি। বৃষ্টি বাগড়া না দিলে এই ম্যাচে পিতার যোগ্য সন্তান হিসেবে তার কিছু করে দেখানোর সুযোগ। এমনিতে কিন্তু টেস্টে ৯ হাজারেরও বেশি রান তোলা বাবার যোগ্য উত্তরসূরি হওয়ারই পূর্বাভাসই তার ব্যাটে। গায়ানার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে চন্দরপলের বড় ছেলে। ওয়েবসাইট।