অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লির রসিকতাটেনিসটা ভালো খেলেন, লি নার রসবোধও বেশ ভালো। গত অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় যেমন ফাঁস করে দিয়েছিলেন, স্বামী বেচারা বড্ড নাক ডাকেন বলে ঘুম ভালোমতো হয় না। লির রসবোধের পরিচয় মিলল আবারও। সম্প্রতি প্রাদেশিক সরকার তাঁকে প্রস্তাব দিয়েছিল টেনিস সংস্থার উপপ্রধান হওয়ার। কিন্তু সেই চাকরির প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই বলে, ‘আমি তো লোকদের ঠিকমতো সামলাতে পারি না। পারলে কেবল আমার নিজের স্বামীকেই পারি।’ লি তাঁর রসবোধের পরিচয় দিলেন আরেকটি জায়গায়। প্রথম চীনা হিসেবে গ্র্যান্ড স্লাম জেতায় তাঁকে পথিকৃৎ, চীনা টেনিস বিপ্লবের প্রেরণা বলা হচ্ছে। আর লি বলছেন, ‘আমার চূড়ান্ত লক্ষ্য একজন ভালো গৃহিণী হওয়া।’ ওয়েবসাইট। পুনর্বিবাহগোপনে আবারও বিয়ে করলেন গ্লেন ম্যাকগ্রা। না, স্ত্রী থাকতেই ঘরে আরেক স্ত্রী নিয়ে আসেননি অস্ট্রেলিয়ার সাবেক পেসার। দ্বিতীয় স্ত্রী সারা লিওনার্দিকেই বধূরূপে গ্রহণ করলেন দ্বিতীয়বার। স্ত্রী জেন মারা যাওয়ার পর একরকম প্রতিজ্ঞাই করেছিলেন, জীবনে দ্বিতীয় নারীর সংস্পর্শে যাওয়া সম্ভব না। কিন্তু জীবনের বাঁকে প্রতিজ্ঞা রক্ষা করা ম্যাকগ্রার পক্ষে সম্ভব হয়নি। গত বছরের নভেম্বরেই বিয়ে করেন সারাকে। এই সারাকেই পুনর্বার বিবাহবন্ধনে বাঁধলেন ম্যাকগ্রা, যাকে বলে ধর্মীয় বিয়ে। ইতালিয়ান-আমেরিকান সারা এবং ম্যাকগ্রা দুজনেই টুইটারে নিশ্চিত করেছেন, ৪ জুলাই বিয়ে হয়েছে। অত্যন্ত গোপনীয়তার মধ্যে ইতালির সিসিলিতে হওয়া বিয়ের কথা দুজনের আপনজন ছাড়া কাকপক্ষীও টের পায়নি। ওয়েবসাইট।পারুল বোন!একটি মেয়ের খুব শখ ছিল ডেভিড বেকহামের। ভিক্টোরিয়ার কোলজুড়ে মেয়েই আসছে। এত চেয়ে যাকে পাচ্ছেন, সেই মেয়ের ব্যাপারে নিশ্চয়ই অতিরিক্ত যত্নশীল হবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এলএ গ্যালাক্সির এই তারকাকে ঘিরে হলিউড পাড়ায় চলছে এসব আলোচনাই। মেয়ের প্রতি যত্নশীল হবেন, বাবা হিসেবে এই কর্তব্য তো পালন করতেই হবে। তা বলে সারাক্ষণ মেয়েকে নিয়েই থাকতে হবে কেন—ইংল্যান্ডের সাবেক অধিনায়কের উল্টো প্রশ্ন। আর তাঁকেই কেন সারাক্ষণ মেয়ে নিয়ে পড়ে থাকতে হবে? ‘ওর তিন ভাই আছে না’—বলেছেন বেকহাম। তাই তো? তিন ভাইয়ের একটিই তো পারুল বোন, ভাইয়েরা বোনকে দেখেশুনে রাখবে না! ওয়েবসাইট।