অন্যকলাম
তাঁরমতো
সান্তিয়াগো বার্নাব্যুতে দৃশ্যটা খুব নিয়মিত। গোল করেই কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান ক্রিস্টিয়ানো রোনালদো। কাছাকাছি গিয়ে শূন্যে লাফিয়ে ওঠেন। শরীর ঘুরিয়ে হাত দুটো পেছনে ঠেলে ক্ষণিকের জন্য বনে যান ‘সুপারম্যান’। ভক্তদের কাছে এ উদ্যাপন এতটাই জনপ্রিয় যে, দুই ছাত্রস্কুল পাশের আনন্দ উদ্যাপন করলেন রোনালদোকে নকল করে। শিক্ষকের হাত থেকে সনদ বুঝে নিয়ে দুজন মুখোমুখি দাঁড়ালেন, তারপর হাত পেছনের দিকে পাঠিয়ে রোনালদোর অনুকরণে জোরালো চিৎকার। তাঁদের উদ্যাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য তাঁদের চেয়েও বড় ভক্ত আছে রোনালদোর। এক ব্যক্তি তো নিজের বিয়েতেই করে দেখিয়েছেন রোনালদোর উদ্যাপন! মার্কা ডটকম।
রাজাএকজনই
প্যারিস সেন্ট-জার্মেই থেকে বিদায়ের সময় ইব্রাহিমোভিচের ঘোষণাটি মনে আছে নিশ্চয়ই, ‘রাজা হয়ে এসেছিলাম, কিংবদন্তি হয়ে যাচ্ছি।’ প্যারিস ছেড়ে সুইডিশ স্ট্রাইকার এখন ম্যানচেস্টারে। ইউনাইটেডের জার্সিতেও তিনি রাজা হওয়ার স্বপ্ন দেখতে পারেন। কিন্তু এরিক ক্যান্টোনা সেই স্বপ্ন পূরণের কোনো সম্ভাবনাই দেখছেন না। ইউনাইটেডে যোগ দেওয়ায় ইব্রাহিমোভিচকে অভিনন্দন জানিয়ে একটু যেন সতর্কও করে দিতে চাইলেন এই কিংবদন্তি, ‘তুমি লাল জার্সি বেছে নিয়েছ, জীবনের সেরা সিদ্ধান্ত এটি। শুধু মনে রেখো, ম্যানচেস্টারে একজনই রাজা। তুমি চাইলে রাজপুত্র হতে পারো। নিতে পারো ৭ নম্বর জার্সিটাও, এটা তোমার প্রতি আমার উপহার।’
শুধু ইব্রাহিমোভিচ নন, ক্যান্টোনা যেন সবাইকেই জানিয়ে দিতে চাইলেন, ‘রাজা চলে গেছেন, যুবরাজ দীর্ঘজীবী হও।’ মার্কা ডটকম।