অন্যকলাম
সোহেল কার?ক্রীড়া প্রতিবেদক বুয়েট মাঠে অনুশীলনে যাওয়ার প্রস্তুতি চলছিল। ক্লাব ভবনে মন খারাপ করে বসেছিলেন সোহেল রানা। শেখ জামালে আগামী মৌসুম খেলবেন, জামালের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। কিন্তু বেচারার সুপার কাপ খেলাই অনিশ্চিত। স্বাধীনতা কাপজয়ী ফরাশগঞ্জের এই নায়ককে নিয়ে কাড়াকাড়িই চলছিল গত কয়েক দিন। আবাহনী-মোহামেডানের দাবি, সুপার কাপে খেলার জন্য সোহেল তাঁদের কথা দিয়েছেন। ওদিকে ফরাশগঞ্জ ক্লাব সোহেলকে কাগজে-কলমে ধার দিয়েছে শেখ রাসেলে! অদ্ভুত ব্যাপার। তরুণ এই স্ট্রাইকারকে রীতিমতো দিশেহারা লাগল কাল, ‘আমাকে নিয়ে ৫টা টিম টানাটানি করছে। কিন্তু আমার ক্লাব না জানিয়েই শেখ রাসেলে দিয়ে দিয়েছে। এটা কেমন কথা? আমি কোন দলে খেলব, আমি নিজেই জানব না!’ক্রিং ক্রিং টেলিফোনকোর্টে খেলা চলছে। হঠাৎ বেজে উঠল মোবাইল ফোন। দর্শকদের কারও নয়, ফোনটা টেনিস কোর্টে যুযুধান দুই খেলোয়াড়ের একজনেরই! কী আর করা, খেলার বিরতি টেনে ছুটতে হলো ফোন ধরতে। সুইডেনে চলমান সুইডিশ ওপেনে ঘটেছে এমন ঘটনা। ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে খেলছিলেন ফ্রান্সের আলাইজ করনেট। ওজনিয়াকি ম্যাচ পয়েন্টের জন্য সার্ভ করছিলেন। এমন সময় বেজে ওঠে করনেটের ফোন। দ্রুত ছুটে গিয়ে ফোনটা বন্ধ করেন। এই বিরতির কারণেই কিনা, ওজনিয়াকিকে ম্যাচটা জিততে আরও এক গেম পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ওয়েবসাইট।যাও হাতি২০১৮ কমনওয়েলথ গেমসের আয়োজক হতে চায় শ্রীলঙ্কা। আয়োজক শহর হিসেবে তারা প্রস্তাব করেছে হাম্বানটোটাকে। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে শহরটাকে। গত ক্রিকেট বিশ্বকাপের ভেন্যুও ছিল হাম্বানটোটা। সফলভাবে ক্রিকেট আয়োজনের পর এখন কমনওয়েলথ গেমসের মতো বড় আসর আয়োজনের স্বপ্ন দেখছে তারা। সমস্যা হলো, শহরটিতে হাতিদের ভীষণ দাপট। খোলামেলাই ঘোরাফেরা করে হাতির দল। আয়োজকেরা অবশ্য আশ্বস্ত করছেন, গেমসের সময় হাতি থাকবে না। ২০০টির মতো হাতি সরিয়ে নেওয়া হবে অন্য জায়গায়। ওয়েবসাইট।