অন্যকলাম
মন্দির তৈরিশচীন টেন্ডুলকার অনেক আগেই ‘ক্রিকেটের দেবতা’। ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ জিতিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এখন দেবতাতুল্য। প্রশ্ন হচ্ছে, দেবতাদের স্থান কোথায়? মন্দির। এবার মন্দিরেই স্থান পেতে যাচ্ছেন এই দুই ‘ক্রিকেট দেবতা’। টেন্ডুলকার ও ধোনির জন্য মন্দির তৈরি করবেন বিহারের অভিনেতা মনোজ তিওয়ারি। তিওয়ারি মন্দিরের জন্য নিজের বাড়ির কাছে কৈমুর জেলার আতরওয়ালিয়ায় জায়গাও নির্বাচন করে ফেলেছেন। খরচ হবে ৩ কোটি রুপি। রক্ত-মাংসের মানুষ টেন্ডুলকার-ধোনি তো আর সশরীরে মন্দিরে থাকতে পারেন না। মন্দিরে রাখা হবে দুজনের তৈলচিত্র। ওয়েবসাইট।কারাগারে পাঠানইউরোপ থেকে এশিয়া, ইতালি থেকে দক্ষিণ কোরিয়া কিংবা বাংলাদেশ—পাতানো খেলার ভূত তাড়ানোর চিকিৎসা চলছে। বাদ পড়েনি তুরস্কও। দোষীদের কোথাও কারাগারে পাঠানো হচ্ছে, কোথাও নিষিদ্ধ করা হচ্ছে, কোথাও করা হচ্ছে জরিমানা—নানা জায়গায় নানা দাওয়াই। তুরস্কের এক ‘ওঝা’ পাতানো ম্যাচ খেলার অভিযোগে অভিযুক্ত ফেনেরবাচের প্রধান আজিজ ইয়িলদিরিমকে কারাগারে পাঠানোর অনুরোধ জানিয়েছেন। ওঝা মানে এক কৌঁসুলি আদালতের কাছে অনুরোধ রেখেছেন পরশু। ইয়িলদিরিমকে ধরে আদালতে হাজির করা হয়েছিল এর আগে। তবে অসুস্থতার কারণ দেখিয়ে জামিন নিয়েছেন এবার ১৮তম বারের মতো তুরস্কের চ্যাম্পিয়ন ক্লাবের চেয়ারম্যান। কিন্তু পার পাবেন বলে মনে হয় না। রয়টার্স। রুনি রোষানলেআবার ম্যানইউর সমর্থকদের রোষানলে পড়েছেন ওয়েইন রুনি। না, এবার খারাপ ফর্ম কিংবা নারী গঠিত কোনো ব্যাপার নয়। সমর্থকদের খেপিয়ে তুলেছে রুনির টুইটারে একটা ছবি। ম্যানইউ তারকা টুইটারে পোস্ট দিয়েছিলেন ছেলে কাইয়ের একটা ছবি। তাতে সমস্যা ছিল না। সমস্যা বাধিয়েছে ১৯ মাস বয়সী কাইয়ের গায়ে চড়ানো জার্সিটা। ম্যানইউর রুনির ছেলের গায়ে কিনা তাঁর সাবেক ক্লাব এভারটনের জার্সি! শুধু তা-ই নয়, নীল ডোরাকাটা জার্সি পরা কাইয়ের মুষ্টিবদ্ধ হাতে একটা খেলনা সাপ। রুনি তৎক্ষণাৎ টুইটারে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন, কাই ম্যানইউরই জার্সি পরে, ‘সে তার নানার বাড়িতে। তার ম্যানইউর নতুন জার্সিটা আগামীকালই আপনাদের দেখাব।’ ওয়েবসাইট।