অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলপ্রেমী চাভেজক্যানসারকে হার মানিয়েছেন। এরই মধ্যে সরকারি কাজেও ব্যস্ত পড়েছেন হুগো চাভেজ। পরশু মন্ত্রিপরিষদের বৈঠকও করেছেন। ফুটবল-পাগল চাভেজ গত শনিবার বৈঠক চলার সময় টিভিটাও চালিয়ে রেখেছিলেন। ওই সময় যে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর দেশ ভেনেজুয়েলা মুখোমুখি হয়েছিল পেরুর। সেই ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে চাভেজের দেশ। এই আনন্দ চাভেজ টুইট করেছেন। সেই বার্তায় অবশ্য দুই দলকেই অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আমেরিকার এই অন্যতম নেতা, ‘শাবাশ ভেনেজুয়েলা! ইকুয়েডরের প্রতিও সম্মান! ভেনেজুয়েলার জন্য গৌরব! ব্রাভো সোনার ছেলেরা। কী ভীষণ গর্ব হচ্ছে!’ রয়টার্স।মহাশূন্যে মশালমহাশূন্যে প্রথম প্রাণী হিসেবে লাইকা নামের একটি কুকুর পাঠিয়েছিল রাশিয়া। মহাশূন্যে প্রথম মানুষ হিসেবে ভ্রমণ করেছিলেন রাশিয়ারই ইউরি গ্যাগারিন। মহাশূন্যে ভ্রমণ করা প্রথম নারী ভেলেন্তিনা তেরেসকোভাও রাশিয়ার। এবার সেই রাশিয়া মহাশূন্যে পাঠাতে চলেছে অলিম্পিক মশাল! ২০১৪ শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে রাশিয়ার সোচি শহরে। দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে অংশ নিতে এসে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার ঝুকভ বলেছেন, প্রথম দেশ হিসেবে অলিম্পিক মশাল মহাশূন্যে ঘুরিয়ে আনার রেকর্ডও গড়তে চান তাঁরা। এই আসরের মশাল র‌্যালিটিও সর্বকালের দীর্ঘতম করার বাসনা আছে রাশিয়ার। ওয়েবসাইট।বেকহামের গোলক্যারিয়ারে তাঁর বিখ্যাত গোলগুলোর বেশির ভাগই অসাধারণ ফ্রি-কিক থেকে। ডেভিড বেকহামের ফ্রি-কিকের আলাদা একটা নামই আছে, ‘বেন্ড ইট লাইক বেকহাম’। গত মে মাসেই বাঁক খাওয়ানো ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করেছেন। যেটি পেয়ে গেছে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা গোলের স্বীকৃতি। পরশুর গোলটি ওটিকেও ছাড়িয়ে যাওয়ার কথা। কারণ এটি সরাসরি কর্নার থেকে! বেকহামের বাঁক খাওয়ানো কর্নার প্রতিপক্ষ শিকাগো ফায়ারের গোলরক্ষকসহ বাকিদেরও ধোঁকা দিয়ে ঢুকে যায় জালে! এই গোলেই জিতেছে এলএ গ্যালাক্সি (২-১)। গ্যালাক্সির কোচ ব্রুস অ্যারেনার প্রতিক্রিয়া, ‘আমি জানি না, এটা কীভাবে জালে ঢুকল। এ জন্যই তো ওকে আমরা বড় অঙ্কের টাকা দিই।’ ওয়েবসাইট।