অন্যকলাম
পিতা-পুত্রনির্মম পেশাদারির চাপে হারিয়ে গেছে নির্মল আনন্দ। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে হয়তো কথাটা সত্যি, তবে সহযোগী দেশগুলোর ক্রিকেটে এখনো পাওয়া যায় দারুণ কিছু ‘চরিত্র’। এই যেমন মেল্ট ভ্যান স্কুর। বয়স হয়ে গেছে ৪৩। কিন্তু নামিবিয়ার হয়ে ২০০৩ বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলা ক্রিকেটার খেলে যাচ্ছেন এখনো। খেলছেন চলতি আইসিসি আফ্রিকা অঞ্চল ডিভিশন ওয়ান টি-টোয়েন্টিতেও। মজার ব্যাপার হলো, সতীর্থদের একজন তাঁর ছেলেও! ২১ বছর বয়সী রেমন্ড ভন স্কুরও বাবার মতো উইকেটকিপার-ব্যাটসম্যান। রেমন্ডের আরেক ভাইও নাকি জাতীয় দলে কড়া নাড়ছেন। মেল্ট সম্ভবত সেদিকেই সাগ্রহে তাকিয়ে আছেন, কবে খেলবেন দুই ছেলের সঙ্গে! ওয়েবসাইট।সঠিক সিদ্ধান্তভাইয়ের বিয়ে, না খেলা? হল অব ফেম টেনিস চ্যাম্পিয়নশিপের ওয়াইল্ড কার্ডটা একটু দেরিতে পেলেও জন ইসনার বেছে নিলেন দ্বিতীয়টাই। ভুল ছিল না সিদ্ধান্ত। পরশু ফাইনালে বেলজিয়ামের অলিভিয়ের রোশাসকে হারিয়ে টেনিসের দীর্ঘতম ম্যাচ খেলার জন্য বিখ্যাত ইসনার জিতে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় এটিপি শিরোপা। ভাইয়ের বিয়েতে থাকতে না পারার দুঃখ ছাপিয়ে ইসনারের কণ্ঠে এখন চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস, ‘আসলেই দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক এ রকমই একটা শুরু দরকার ছিল এই গ্রীষ্মে। ইউএস হার্ড কোর্টে নিজের সেরা খেলাটাই খেলতে পেরেছি বলে মনে হচ্ছে। আত্মবিশ্বাসও বেড়েছে অনেক।’ ভাইও নিশ্চয়ই বলবেন, ইসনারের জয়টাই বিয়েতে তাঁর সেরা উপহার। রয়টার্স।লাকি ‘সেভেন’তিন পুত্রসন্তানের পর কন্যা। লস অ্যাঞ্জেলেসে গত রোববার প্রথম কন্যাসন্তানের মুখ দেখে বেকহাম-ভিক্টোরিয়া দারুণ খুশি। ডেভিড বেকহাম তো বলেই দিলেন, ‘মেয়ে হারপার সেভেন বেকহামের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ জানাতে পেরে আমি খুবই গর্বিত।’ ওজন ৭ পাউন্ড ১০ আউন্স, জন্ম সকাল ৭টা ৫৫ মিনিটে আর জাতীয় দলে বেকহামের জার্সি নম্বরও ছিল ৭। নবজাতকের নামের অংশে ‘সেভেন’ কেন বুঝতেই পারছেন! ছেলে ব্রুকলিন, রোমিও ও ক্রুজের পর কন্যা হারপারকে সৌভাগ্যের দেবীও ভাবতে পারেন বেকহাম দম্পতি। একটা সৌভাগ্যের ছোঁয়া হারপার সেভেনকে ছুঁয়েই গেছে। একটি ব্রিটিশ দৈনিকের খবর, বেকহাম-কন্যার গডফাদার নাকি হবেন প্রিন্স উইলিয়াম। বেকহামের মুখপাত্র যদিও খবরটিকে বলেছেন ‘ভুয়া’। রয়টার্স।