অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাহা বলিবে...দক্ষিণ কোরিয়ার ক্লাব ফুটবলে বইছে ম্যাচ পাতানো ঝড়। এই কেলেঙ্কারি থেকে মুক্তি পেতে এবার প্রযুক্তির দ্বারস্থ হচ্ছেন ফুটবল কর্তারা। লাই-ডিটেক্টরের (মিথ্যা-নির্ণয় যন্ত্র) সামনে হাজির করা হচ্ছে খেলোয়াড়দের। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত—এমন অভিযোগ উঠেছে যাঁদের বিরুদ্ধে, সেই সব খেলোয়াড়ের প্রত্যেককে এই যন্ত্রের সামনে জেরা করা হবে। অবশ্য শুধু শাস্তি দিয়েই সমস্যার সমাধান যে হবে না, সেটাও বুঝতে পারছেন কে-লিগের কর্তারা। ফুটবলারদের ন্যূনতম বার্ষিক মজুরি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন খেলোয়াড়ের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। ওয়েবসাইট।আর নয়‘ছোট পরিবার সুখী পরিবার’—এই ধারণায় অন্তত বেকহাম দম্পতি বিশ্বাস করেন না। আগে তিন ছেলে ছিল তাঁদের—ব্রুকলিন, রোমিও আর ক্রুজ। একটা মেয়ের খুব শখ ছিল ডেভিড বেকহামের। সম্প্রতি ভিক্টোরিয়া সেই ইচ্ছাও পূরণ করে দিয়েছেন। গত রোববার জন্ম নিয়েছে হারপার সেভেন। পরিবারের আয়তন দিনকে দিন বেড়েই চলেছে। অবশ্য ভিক্টোরিয়া আর কোনো সন্তান নেওয়ার পক্ষে নন। স্বামীকে নাকি এরই মধ্যে বলে দিয়েছেন, ‘আমাদের চার চারটি ছেলেমেয়ে। আর নয়।’ কিন্তু বেকহাম ভিক্টোরিয়ার এই কথা মানবেন তো! ওয়েবসাইট।দ্বিতীয় মধুচন্দ্রিমা!গত বছরই তাঁদের ছাড়াছাড়ি হয়ে গেছে। পরনারীর সঙ্গে গোপন সম্পর্কের খবর ফাঁস হয়ে যাওয়ার পর স্বামী অ্যাশলি কোলের সঙ্গে সম্পর্ক রাখেননি শেরিল কোল। কিন্তু কয়েক মাস যেতেই দুজনের প্রতি আবারও দুজনের বিশ্বাস জন্মাতে থাকে। গুঞ্জন রটে, দুজন নাকি গোপনে দেখা-সাক্ষাৎও শুরু করেছেন! গুঞ্জনের সত্যতা মিলছে। শেরিলকে নিয়ে দ্বিতীয় ‘মধুচন্দ্রিমায়’ যাওয়ার পরিকল্পনা করছেন চেলসি ডিফেন্ডার। এবার মধুচন্দ্রিমা হবে দক্ষিণ আফ্রিকায়। স্থান নির্বাচন করেছেন অবশ্য শেরিলের মা জোয়ান। কোল যেতে চেয়েছিলেন জ্যামাইকায়। কিন্তু শেরিল দক্ষিণ আফ্রিকাকে ভালোবাসেন বলে জোয়ানের এই পরামর্শ। ও হ্যাঁ, কোল-শেরিল যেহেতু এখন স্বামী-স্ত্রী নন, এটাকে ঠিক মধুচন্দ্রিমা না বলে ‘রোমান্টিক হলিডে’ বলাই ভালো। ওয়েবসাইট।