অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাক গোলগোলরক্ষকের গোল করা এমনিতেই আলোচনার বিষয়, হররোজ তো আর এমন ঘটনা ঘটে না। তার ওপর যদি সেই গোল যদি জয় ৯০ গজ দূর থেকে করা সরাসরি কিক থেকে, সেটাও আবার কিনা গোলরক্ষকের অভিষেক ম্যাচে! যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল সান হোসে আর্থকোয়েকসের গোলরক্ষক ডেভিড বিংহাম প্রথম ম্যাচেই এমন ঘটনা ঘটিয়েছেন। পরশু ক্যালিফোর্নিয়ায় ইংলিশ ক্লাব ওয়েস্টব্রমের বিপক্ষে প্রীতি ম্যাচে এই বিস্ময়কর গোলটি করেছেন বিংহাম। বিংহামের নিজেরই বিশ্বাস হচ্ছে না এমন একটা গোল করেছেন। বরং শটটা মেরে নিজেই নিজের ওপর বিরক্তই হয়েছিলেন। কারণ শটটা একটু বেশি জোরেই মেরে দিয়েছিলেন। সেটাই শেষ পর্যন্ত হয়ে গেছে গোল! ওয়েবসাইট। পাল্টা আঘাততাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়টা এই নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর দেওয়া উপহার। ব্রিটিশ এই ট্যাবলয়েডটিই তো ফাঁস করে দিয়েছিল, বউকে লুকিয়ে এক দেহপসারিণীর সঙ্গে কীভাবে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন ওয়েইন রুনি। আজ সেই নিউজ অব দ্য ওয়ার্ল্ড যখন বন্ধ হয়ে গেল ঝামেলায় পড়ে, সুযোগের সদ্ব্যবহার তো রুনি করবেনই। এবার ইংলিশ ফুটবল তারকাও পত্রিকাটির বিরুদ্ধে মামলা করে দিয়েছে আইন লঙ্ঘন করে তাঁর ফোনে আড়ি পাতার জন্য। পত্রিকাটির ওই খবরের কারণে কলিনের সঙ্গে সংসার ভেঙে যেতে বসেছিল, মাঠেও ফর্ম হারিয়ে ফেলেছিলেন। একপর্যায়ে ম্যানইউও ছেড়ে দিতে মুখিয়ে উঠেছিলেন রুনি। ওয়েবসাইট।ডানপন্থীসাম্প্রতিক একটা গবেষণার ফল বলছে, দল পিছিয়ে থাকলে পেনাল্টি শুট-আউটের সময় বেশির ভাগ ক্ষেত্রে গোলরক্ষকেরা ডান দিকে ঝাঁপান। কেন? কারণটা খুঁজে বের করেছেন গবেষকেরা। সেই গবেষণায় দেখা গেছে, শুধু মানুষ নয়, সব প্রাণীর মধ্যেই সাধারণত ডান দিকে ঝুঁকে পড়ার সহজাত প্রবণতা আছে। কুকুর প্রভুকে দেখতে পেলে আগে ডানে লেজ নাড়ে, ব্যাঙ শিকার করার সময় প্রথমে ডানে ঝাঁপায়। একইভাবে মানুষ গভীর আবেগ নিয়ে প্রিয়া বা প্রিয়তমার অধরে চুম্বন এঁকে দিতে মাথাটা ডানেই হেলায়। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আরও বিস্তারিত গবেষণা করে মানুষের এই ‘ডানপন্থী’ প্রবণতা খুঁজে পেয়েছেন। ওয়েবসাইট।