অন্যকলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে তাঁরাপেলে-ম্যারাডোনা। দুজন দুই মেরুর মানুষ। একজন ডান দিকে গেলে অন্যজন নিশ্চিতভাবেই বাঁ দিকে যাবেন। এবার এই দুজনকে একই মঞ্চে তোলার উদ্যোগ নিয়েছে পেরুর ক্রীড়া কর্তৃপক্ষ। দেশটির ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়াম সংস্কার করে নতুন রূপ দেওয়া হচ্ছে। নতুন করে স্টেডিয়ামের শুভ উদ্বোধন করতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে পেলে-ম্যারাডোনা দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এই স্টেডিয়ামে ব্রাজিল ও সান্তোসের হয়ে খেলেছেন পেলে। ম্যারাডোনার পদধূলিও পড়েছে আর্জেন্টিনা, আর্জেন্টিনোস জুনিয়র্স ও বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময়। এ মাসের শেষের দিকে অনুষ্ঠানে দুজন আবারও আসবেন বলে আশাবাদী আয়োজকেরা। ওয়েবসাইট।রোনালদোর উপহারহার্পার সেভেন। ডেভিড বেকহামের ছয় দিন বয়সী মেয়ের নাম। সেভেন হচ্ছে সৌভাগ্যের প্রতীক। সেভেন একসময় বেকহামের জার্সি নম্বর ছিল। সেভেন এখন ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি। নিজের সাত নম্বর জার্সির একটা রোনালদো উপহার দিলেন হার্পারকে। এখন তো তাঁর সরাসরি উপহার নেওয়ার বয়স হয়নি। মেয়ের পক্ষ থেকে বাবা বেকহাম সেই উপহার সানন্দে গ্রহণ করেছেন রোনালদোর কাছ থেকে। বেকহামের গ্যালাক্সির সঙ্গে আগামীকাল ম্যাচ আছে রোনালদোর রিয়ালের। এর আগে এই প্রীতিবিনিময়। ওয়েবসাইট।পুরস্কার জার্সিমাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা পিট জনসনের। ভদ্রলোক আয়ারল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ ও ভিডিও অ্যানালিস্ট। গত সপ্তাহে স্টরমন্টে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে হারিয়ে ফেলেছেন তাঁর ব্যাগ। একটা ব্যাগই, তবে ওটার ভেতরেই ছিল তিনটি ল্যাপটপ আর দুটি হার্ডডিস্ক ড্রাইভ। ওই হার্ডডিস্কগুলোয় ছিল গত চার বছরের দলের সব ম্যাচের ফুটেজ, পারফরম্যান্সের বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা। ‘সর্বস্ব’ হারিয়ে জনসন এখন পাগলপ্রায়। এসব ফিরিয়ে দিলে বা কেউ চোরের খোঁজ দিতে পারলে তাঁকে আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলের সব খেলোয়াড়ের স্বাক্ষর করা জার্সি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকেট-পাগল চোর হলে হয়তো কাজ হবে, ‘সাধারণ’ চোরের কাছে কি আর তিনটি ল্যাপটপের চেয়ে একটি জার্সি মূল্যবান হতে পারে! এএফপি।